কলকাতা: কলকাতায় আপাতত বৃষ্টির আশা কম। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় কার্যত নাজেহাল শহরবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আরও কয়েকদিন গরম ও অস্বস্তি সহ্য করতে হতে পারে মানুষকে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগছে।
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে গরমের সতর্কতা। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবরও রয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সপ্তাহের শেষের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন