Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিএ জট কাটাতে মেগা বৈঠক! ৩০ মে নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ডিএ জট কাটাতে মেগা বৈঠক! ৩০ মে নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ছবি সংগৃহীত

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও টানাপোড়েনের অবসান কি এবার হতে চলেছে? আগামী ৩০ মে, শনিবার নবান্নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইপ্রোফাইল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর শীর্ষ সদস্যরা। মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ আজ নিজেই এই মেগা বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন। বিগত দিনে রাজ্যের বকেয়া ডিএ নিয়ে যে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা কাটাতেই মূলত এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে এখন নবান্নসহ গোটা রাজ্যের প্রশাসনিক অলিন্দে জোর তৎপরতা শুরু হয়েছে।


উল্লেখ্য, গত সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে সপ্তম পে কমিশনে (7th Pay Commission) চূড়ান্ত সিলমোহর দিয়েছে নতুন রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগেই অমিত শাহসহ পদ্ম শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন যে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করে বেতন পরিকাঠামোয় আমূল বদল আনা হবে। সরকার গঠনের পর সেই কথা রাখলেও, ওইদিনের বৈঠকে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে কোনও আলোচনা হয়নি। পূর্ববর্তী সরকারের জমানায় ঘোষণা হওয়া ডিএ-র টাকাও এখনও অনেক সরকারি কর্মীর হাতে পৌঁছায়নি। এই আবহেই ডিএ-র চূড়ান্ত ফয়সালা করতে এবং কর্মচারীদের ক্ষতে প্রলেপ দিতে চলতি মাসের শেষে আন্দোলনকারীদের সরাসরি আলোচনার টেবিলে ডেকে নিলেন খোদ মুখ্যমন্ত্রী।


ডিএ জট কাটানোর পাশাপাশি এই বৈঠকে পূর্ববর্তী সরকারের একগুচ্ছ ‘অনাচার’ নিয়েও সরব হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ জানিয়েছেন, নবান্নের এই বৈঠকে তাঁরা প্রশাসনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করবেন। একই সঙ্গে, বিগত দিনে ডিএ আন্দোলনের তীব্র প্রতিবাদ করার অপরাধে যেভাবে বহু রাজ্য সরকারি কর্মীকে বাড়ি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে বেআইনি ও ‘শাস্তিমূলক’ বদলি করে দেওয়া হয়েছিল, সেই প্রতিহিংসামূলক বদলির অভিযোগও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে সবিস্তারে তুলে ধরা হবে। কর্মচারীদের মনোবল ভাঙতে করা সেই সমস্ত বদলির বিরুদ্ধে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কর্মীরা। এবার নতুন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্ত ‘শাস্তিমূলক বদলি’ রদ হওয়ার পাশাপাশি বকেয়া ডিএ নিয়ে কী রফাসূত্র বেরোয়, এখন সেদিকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

বিষয় : suvendu adhikari DearnessAllowance nabannameeting

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডিএ জট কাটাতে মেগা বৈঠক! ৩০ মে নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও টানাপোড়েনের অবসান কি এবার হতে চলেছে? আগামী ৩০ মে, শনিবার নবান্নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইপ্রোফাইল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর শীর্ষ সদস্যরা। মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ আজ নিজেই এই মেগা বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন। বিগত দিনে রাজ্যের বকেয়া ডিএ নিয়ে যে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা কাটাতেই মূলত এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে এখন নবান্নসহ গোটা রাজ্যের প্রশাসনিক অলিন্দে জোর তৎপরতা শুরু হয়েছে।উল্লেখ্য, গত সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে সপ্তম পে কমিশনে (7th Pay Commission) চূড়ান্ত সিলমোহর দিয়েছে নতুন রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগেই অমিত শাহসহ পদ্ম শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন যে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করে বেতন পরিকাঠামোয় আমূল বদল আনা হবে। সরকার গঠনের পর সেই কথা রাখলেও, ওইদিনের বৈঠকে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে কোনও আলোচনা হয়নি। পূর্ববর্তী সরকারের জমানায় ঘোষণা হওয়া ডিএ-র টাকাও এখনও অনেক সরকারি কর্মীর হাতে পৌঁছায়নি। এই আবহেই ডিএ-র চূড়ান্ত ফয়সালা করতে এবং কর্মচারীদের ক্ষতে প্রলেপ দিতে চলতি মাসের শেষে আন্দোলনকারীদের সরাসরি আলোচনার টেবিলে ডেকে নিলেন খোদ মুখ্যমন্ত্রী।ডিএ জট কাটানোর পাশাপাশি এই বৈঠকে পূর্ববর্তী সরকারের একগুচ্ছ ‘অনাচার’ নিয়েও সরব হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ জানিয়েছেন, নবান্নের এই বৈঠকে তাঁরা প্রশাসনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করবেন। একই সঙ্গে, বিগত দিনে ডিএ আন্দোলনের তীব্র প্রতিবাদ করার অপরাধে যেভাবে বহু রাজ্য সরকারি কর্মীকে বাড়ি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে বেআইনি ও ‘শাস্তিমূলক’ বদলি করে দেওয়া হয়েছিল, সেই প্রতিহিংসামূলক বদলির অভিযোগও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে সবিস্তারে তুলে ধরা হবে। কর্মচারীদের মনোবল ভাঙতে করা সেই সমস্ত বদলির বিরুদ্ধে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কর্মীরা। এবার নতুন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্ত ‘শাস্তিমূলক বদলি’ রদ হওয়ার পাশাপাশি বকেয়া ডিএ নিয়ে কী রফাসূত্র বেরোয়, এখন সেদিকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার