Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঘাম ঝরানো গরমের মাঝেই স্বস্তির বার্তা! আজ রাতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঘাম ঝরানো গরমের মাঝেই স্বস্তির বার্তা! আজ রাতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
প্রতীকী ছবি

কলকাতা: আন্দামানে বর্ষার প্রবেশ ঘটলেও, খাস বাংলায় এখনই কমছে না গরমের দাপট। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়া রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা আমজনতার। তবে এই হাঁসফাঁস পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি দিতে এক স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার বিকেল বা রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর মতো ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। মেঘমুক্ত পরিষ্কার আকাশের কারণে দিনভর রোদের তেজ ও অস্বস্তি বজায় থাকলেও, রাতের বৃষ্টিতে কিছুটা ঠান্ডা হতে পারে পরিবেশ। আগামী মঙ্গলবারও নদিয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।


দক্ষিণবঙ্গে যখন সাময়িক স্বস্তির মেঘ, উত্তরবঙ্গে তখন একেবারে উল্টো ছবি। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আর এই অক্ষরেখার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলাতেই এই ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বিষয় : WeatherUpdate KolkataRain bengalweater monsoon2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ঘাম ঝরানো গরমের মাঝেই স্বস্তির বার্তা! আজ রাতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
কলকাতা: আন্দামানে বর্ষার প্রবেশ ঘটলেও, খাস বাংলায় এখনই কমছে না গরমের দাপট। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়া রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা আমজনতার। তবে এই হাঁসফাঁস পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি দিতে এক স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার বিকেল বা রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর মতো ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। মেঘমুক্ত পরিষ্কার আকাশের কারণে দিনভর রোদের তেজ ও অস্বস্তি বজায় থাকলেও, রাতের বৃষ্টিতে কিছুটা ঠান্ডা হতে পারে পরিবেশ। আগামী মঙ্গলবারও নদিয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।দক্ষিণবঙ্গে যখন সাময়িক স্বস্তির মেঘ, উত্তরবঙ্গে তখন একেবারে উল্টো ছবি। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আর এই অক্ষরেখার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলাতেই এই ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার