Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দেশের বাকি অংশে ভোটারতালিকা সংশোধনের ঘোষণা, বাদ রইল কোন কোন রাজ্য?

দেশের বাকি অংশে ভোটারতালিকা সংশোধনের ঘোষণা, বাদ রইল কোন কোন রাজ্য?
প্রতীকী ছবি

নয়াদিল্লি: ভোটারতালিকা পরিমার্জনে এবার বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। প্রথম দুই পর্যায়ে ১০টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শেষ হওয়ার পর, এবার তৃতীয় পর্যায়ের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর ঘোষণা করল কমিশন। ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হলেও, তালিকায় নাম নেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকার।


নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী - ওড়িশা, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, পঞ্জাব, হরিয়ানা এবং ত্রিপুরার মতো রাজ্যে ভোটারতালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। এছাড়াও, তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, উত্তরাখণ্ড এবং মিজোরামের মতো রাজ্যগুলি। ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন।


তৃতীয় পর্যায়ের এই তালিকা থেকে আপাতত বাদ রাখা হয়েছে হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই এলাকাগুলি তুষারাবৃত এবং আবহওয়া প্রতিকূল হওয়ার কারণে এখনই সেখানে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আবহাওয়া বিচার করে এই তিনটি অঞ্চলের জন্য পরে আলাদা সময়সূচি ঘোষণা করা হবে।


পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, গুজরাত এবং মধ্যপ্রদেশের মতো ১০টি রাজ্যে এই কাজ আগেই সম্পন্ন হয়েছে। দেশের মোট ৯৯ কোটি ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৬০ কোটি ভোটারকে এই পরিমার্জন প্রক্রিয়ার আওতায় আনা সম্ভব হয়েছে। বাকি ৪০ কোটি ভোটারের কাজ এই তৃতীয় পর্যায়ে শেষ করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে কমিশন।

#VoterListUpdate #ElectionCommission #SIR2026 #IndiaVoterList #NewUpdates #HiddenStoriesNews

বিষয় : ElectionCommission voterlistupdate sir2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দেশের বাকি অংশে ভোটারতালিকা সংশোধনের ঘোষণা, বাদ রইল কোন কোন রাজ্য?

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: ভোটারতালিকা পরিমার্জনে এবার বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। প্রথম দুই পর্যায়ে ১০টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শেষ হওয়ার পর, এবার তৃতীয় পর্যায়ের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর ঘোষণা করল কমিশন। ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হলেও, তালিকায় নাম নেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকার।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী - ওড়িশা, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, পঞ্জাব, হরিয়ানা এবং ত্রিপুরার মতো রাজ্যে ভোটারতালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। এছাড়াও, তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, উত্তরাখণ্ড এবং মিজোরামের মতো রাজ্যগুলি। ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন।তৃতীয় পর্যায়ের এই তালিকা থেকে আপাতত বাদ রাখা হয়েছে হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই এলাকাগুলি তুষারাবৃত এবং আবহওয়া প্রতিকূল হওয়ার কারণে এখনই সেখানে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আবহাওয়া বিচার করে এই তিনটি অঞ্চলের জন্য পরে আলাদা সময়সূচি ঘোষণা করা হবে।পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, গুজরাত এবং মধ্যপ্রদেশের মতো ১০টি রাজ্যে এই কাজ আগেই সম্পন্ন হয়েছে। দেশের মোট ৯৯ কোটি ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৬০ কোটি ভোটারকে এই পরিমার্জন প্রক্রিয়ার আওতায় আনা সম্ভব হয়েছে। বাকি ৪০ কোটি ভোটারের কাজ এই তৃতীয় পর্যায়ে শেষ করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে কমিশন।#VoterListUpdate #ElectionCommission #SIR2026 #IndiaVoterList #NewUpdates #HiddenStoriesNews

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার