Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুদ্ধবিধ্বস্ত ইরান ও শক্তিশালী রাশিয়ার সাথে এক টেবিলে মোদী! দিল্লির মেগা বৈঠকে আমেরিকার বিরুদ্ধে কী বার্তা দিল তেহরান?

যুদ্ধবিধ্বস্ত ইরান ও শক্তিশালী রাশিয়ার সাথে এক টেবিলে মোদী! দিল্লির মেগা বৈঠকে আমেরিকার বিরুদ্ধে কী বার্তা দিল তেহরান?
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: বিশ্ব রাজনীতির উত্তাল আবহে এবার দিল্লির মাটিতে এক টেবিলে বসল ভারত, রাশিয়া ও ইরান। আমেরিকা-ইরান সংঘাতের আবহে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ব্রিকস (BRICS) গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির দু’দিনের বিদেশমন্ত্রী পর্যায়ের হাই-ভোল্টেজ বৈঠক। এই সম্মেলনেই যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি।


 বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক মহলের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মোদীর এই সৌজন্য সাক্ষাৎ বিশ্বমঞ্চে ভারতের ভারসাম্যের রাজনীতিকেই ফের একবার স্পষ্ট করল।


ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই দিল্লির মঞ্চ থেকে আমেরিকার বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় তোপ দাগেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। মার্কিন নিষেধাজ্ঞাকে 'গুন্ডামি' বলে অভিহিত করে তিনি সাফ জানান, ইরানের ওপর চলা এই আগ্রাসন আজ আর কারও অজানা নয়। এই পরিস্থিতিতে মার্কিন জবরদস্তির বিরুদ্ধে ব্রিকস দেশগুলিকে একজোট হয়ে প্রতিরোধ গড়ার ডাক দিয়েছেন তিনি।


 আরাঘাচির মতে, মার্কিন এই অন্যায় আচরণ এবার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি হরমুজ প্রণালী সচল রাখা নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন আরাঘাচি। যুদ্ধের আবহে ভারতের এই মধ্যস্থতাকারী ভূমিকা এবং ব্রিকস মঞ্চের এই লড়াই আগামীর বিশ্ববাণিজ্যে কোন দিশা দেখায়, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

বিষয় : GEOPOLITICS modiindelhi indiarussiairan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


যুদ্ধবিধ্বস্ত ইরান ও শক্তিশালী রাশিয়ার সাথে এক টেবিলে মোদী! দিল্লির মেগা বৈঠকে আমেরিকার বিরুদ্ধে কী বার্তা দিল তেহরান?

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: বিশ্ব রাজনীতির উত্তাল আবহে এবার দিল্লির মাটিতে এক টেবিলে বসল ভারত, রাশিয়া ও ইরান। আমেরিকা-ইরান সংঘাতের আবহে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ব্রিকস (BRICS) গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির দু’দিনের বিদেশমন্ত্রী পর্যায়ের হাই-ভোল্টেজ বৈঠক। এই সম্মেলনেই যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক মহলের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মোদীর এই সৌজন্য সাক্ষাৎ বিশ্বমঞ্চে ভারতের ভারসাম্যের রাজনীতিকেই ফের একবার স্পষ্ট করল।ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই দিল্লির মঞ্চ থেকে আমেরিকার বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় তোপ দাগেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। মার্কিন নিষেধাজ্ঞাকে 'গুন্ডামি' বলে অভিহিত করে তিনি সাফ জানান, ইরানের ওপর চলা এই আগ্রাসন আজ আর কারও অজানা নয়। এই পরিস্থিতিতে মার্কিন জবরদস্তির বিরুদ্ধে ব্রিকস দেশগুলিকে একজোট হয়ে প্রতিরোধ গড়ার ডাক দিয়েছেন তিনি। আরাঘাচির মতে, মার্কিন এই অন্যায় আচরণ এবার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি হরমুজ প্রণালী সচল রাখা নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন আরাঘাচি। যুদ্ধের আবহে ভারতের এই মধ্যস্থতাকারী ভূমিকা এবং ব্রিকস মঞ্চের এই লড়াই আগামীর বিশ্ববাণিজ্যে কোন দিশা দেখায়, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার