Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শিক্ষা দফতরে বড় চমক শুভেন্দুর! গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বপন দাশগুপ্ত, নবান্নেই বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

শিক্ষা দফতরে বড় চমক শুভেন্দুর! গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বপন দাশগুপ্ত, নবান্নেই বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

কলকাতা: পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগেই রাজ্যের শিক্ষা দফতর নিয়ে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে শিক্ষা দফতরের বিশেষ দায়িত্ব দেওয়া হল। বুধবার বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। মূলত মন্ত্রিসভা পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত শিক্ষা দফতরের দৈনন্দিন কাজকর্ম তদারকি করবেন স্বপন দাশগুপ্ত।


গত শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তাঁর পাঁচজন সহকর্মীকে বিভিন্ন দফতরের দায়িত্ব দিলেও শিক্ষা দফতরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগটি এখনও পর্যন্ত কোনও মন্ত্রীর হাতে ন্যস্ত করা হয়নি। মাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গিয়েছে এবং সামনেই উচ্চমাধ্যমিকের ফল। এই গুরুত্বপূর্ণ সময়ে দফতরের গতি বজায় রাখতেই স্বপন দাশগুপ্তের মতো ব্যক্তিত্বকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী। এদিনই শিক্ষা সচিবকে স্কুলে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধির নির্দেশও দিয়েছেন শুভেন্দু।


শুধু স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়াই নয়, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন - তিনি নিজে সরাসরি শিক্ষা ও স্বাস্থ্য দফতরের কাজ পর্যালোচনা করবেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে তিনি এই দুই দফতরে সশরীরে উপস্থিত হয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দফতরগুলি বর্তমানে কী অবস্থায় রয়েছে এবং কাজের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে, তা খতিয়ে দেখাই তাঁর প্রধান লক্ষ্য।


রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে ইতিমধ্যেই দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষকে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণনের দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল পেয়েছেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতর। খাদ্য দফতরের দায়িত্ব সামলাবেন অশোক কীর্তনীয়া। ক্ষুদিরাম টুডু পেয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দফতর এবং নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দফতরের দায়িত্ব।

বিষয় : WestBengalPolitics suvendu adhikari educationdepartment swapandasgupta

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শিক্ষা দফতরে বড় চমক শুভেন্দুর! গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বপন দাশগুপ্ত, নবান্নেই বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
কলকাতা: পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগেই রাজ্যের শিক্ষা দফতর নিয়ে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে শিক্ষা দফতরের বিশেষ দায়িত্ব দেওয়া হল। বুধবার বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। মূলত মন্ত্রিসভা পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত শিক্ষা দফতরের দৈনন্দিন কাজকর্ম তদারকি করবেন স্বপন দাশগুপ্ত।গত শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তাঁর পাঁচজন সহকর্মীকে বিভিন্ন দফতরের দায়িত্ব দিলেও শিক্ষা দফতরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগটি এখনও পর্যন্ত কোনও মন্ত্রীর হাতে ন্যস্ত করা হয়নি। মাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গিয়েছে এবং সামনেই উচ্চমাধ্যমিকের ফল। এই গুরুত্বপূর্ণ সময়ে দফতরের গতি বজায় রাখতেই স্বপন দাশগুপ্তের মতো ব্যক্তিত্বকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী। এদিনই শিক্ষা সচিবকে স্কুলে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধির নির্দেশও দিয়েছেন শুভেন্দু।শুধু স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়াই নয়, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন - তিনি নিজে সরাসরি শিক্ষা ও স্বাস্থ্য দফতরের কাজ পর্যালোচনা করবেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে তিনি এই দুই দফতরে সশরীরে উপস্থিত হয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দফতরগুলি বর্তমানে কী অবস্থায় রয়েছে এবং কাজের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে, তা খতিয়ে দেখাই তাঁর প্রধান লক্ষ্য।রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে ইতিমধ্যেই দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষকে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণনের দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল পেয়েছেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতর। খাদ্য দফতরের দায়িত্ব সামলাবেন অশোক কীর্তনীয়া। ক্ষুদিরাম টুডু পেয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দফতর এবং নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দফতরের দায়িত্ব।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার