Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘তৃণমূল বিধায়করা বলছেন স্বাধীনতা পেলাম’! শপথ নিয়েই বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘তৃণমূল বিধায়করা বলছেন স্বাধীনতা পেলাম’! শপথ নিয়েই বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
প্রতীকী ছবি

১৮তম রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিয়েই এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় শপথগ্রহণের পর এক টানটান মেজাজে ধরা দিলেন তিনি। তাঁর বক্তৃতায় যেমন ছিল প্রশাসনিক স্বচ্ছতার অঙ্গীকার, তেমনই ছিল রাজনৈতিক সৌজন্যের এক বিরল ছবি। এদিন শুভেন্দুর ঘরে একে একে তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, আখরুজ্জামান এবং ইমানি বিশ্বাসদের উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।


 এই সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এক চাঞ্চল্যকর দাবি করে জানান, অনেক তৃণমূল বিধায়কই তাঁকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তাঁরা অবশেষে ‘স্বাধীনতা’ পেলেন। দীর্ঘদিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটিয়ে এক মুক্ত বাতাবরণ তৈরি হওয়াই এখন বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।


মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম দিনেই শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর সরকার হবে ‘জনগণের দ্বারা এবং জনগণের জন্য’। প্রশাসনিক ব্যয় সঙ্কোচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমজনতার ট্যাক্সের টাকায় বিলাসিতা নয়, বরং সেই অর্থ সরাসরি মানুষের উন্নয়নে ব্যয় করাই তাঁর লক্ষ্য। 


পাশাপাশি, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেও নিজের আদি গড় নন্দীগ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বিধানসভা থেকে সমস্ত বিধায়কের উদ্দেশে তাঁর কড়া বার্তা— এবার আর কোনও গোপনীয়তা নয়, স্বচ্ছতা বজায় রেখে মানুষের দেওয়া দায়িত্ব পালন করতে সরাসরি ময়দানে নামতে হবে।

বিষয় : BengalPolitics SuvenduAdhikari bengalassembly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘তৃণমূল বিধায়করা বলছেন স্বাধীনতা পেলাম’! শপথ নিয়েই বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
১৮তম রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিয়েই এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় শপথগ্রহণের পর এক টানটান মেজাজে ধরা দিলেন তিনি। তাঁর বক্তৃতায় যেমন ছিল প্রশাসনিক স্বচ্ছতার অঙ্গীকার, তেমনই ছিল রাজনৈতিক সৌজন্যের এক বিরল ছবি। এদিন শুভেন্দুর ঘরে একে একে তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, আখরুজ্জামান এবং ইমানি বিশ্বাসদের উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এই সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এক চাঞ্চল্যকর দাবি করে জানান, অনেক তৃণমূল বিধায়কই তাঁকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তাঁরা অবশেষে ‘স্বাধীনতা’ পেলেন। দীর্ঘদিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটিয়ে এক মুক্ত বাতাবরণ তৈরি হওয়াই এখন বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম দিনেই শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর সরকার হবে ‘জনগণের দ্বারা এবং জনগণের জন্য’। প্রশাসনিক ব্যয় সঙ্কোচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমজনতার ট্যাক্সের টাকায় বিলাসিতা নয়, বরং সেই অর্থ সরাসরি মানুষের উন্নয়নে ব্যয় করাই তাঁর লক্ষ্য। পাশাপাশি, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেও নিজের আদি গড় নন্দীগ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বিধানসভা থেকে সমস্ত বিধায়কের উদ্দেশে তাঁর কড়া বার্তা— এবার আর কোনও গোপনীয়তা নয়, স্বচ্ছতা বজায় রেখে মানুষের দেওয়া দায়িত্ব পালন করতে সরাসরি ময়দানে নামতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার