Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রেশন দুর্নীতিতে এবার ‘জিরো টলারেন্স’! দায়িত্ব নিয়েই অসাধু চক্র দমনে ৭ দিনের সময়সীমা খাদ্যমন্ত্রীর

রেশন দুর্নীতিতে এবার ‘জিরো টলারেন্স’! দায়িত্ব নিয়েই অসাধু চক্র দমনে ৭ দিনের সময়সীমা খাদ্যমন্ত্রীর
ছবি সংগৃহীত

কলকাতা: রাজ্যে পালাবদলের পর রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে কোমর বেঁধে নামলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মঙ্গলবার খাদ্য দপ্তরের দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সাফ জানিয়েছেন, দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন, তা উপড়ে ফেলাই তাঁর প্রধান লক্ষ্য। মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতেও দেবেন না। কেবল দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা নয়, তাঁদের মদতদাতা আধিকারিকদেরও রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। সুজিত বসুর গ্রেফতারি প্রসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য— "আরও হবে, দেখতে থাকুন।"


এদিন খাদ্যভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, জুন মাস থেকে উপভোক্তারা রেশনে উৎকৃষ্ট মানের খাদ্যসামগ্রী পাবেন। পাশাপাশি রেশন কার্ড ও নাগরিকত্ব ইস্যু নিয়েও বড় ঘোষণা করেছেন অশোক কীর্তনিয়া। তাঁর কথায়, ভারতের নাগরিক নন এমন কেউ সরকারি সুবিধা পাবেন না।


 সিএএ (CAA)-তে আবেদনকারীদের সমস্ত সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়ার পাশাপাশি অন্যদেরও দ্রুত আবেদনের আহ্বান জানিয়েছেন তিনি। মাটির মানুষ হিসেবে লড়াই করে উঠে আসা এই মন্ত্রীর সাত দিনের আল্টিমেটাম খাদ্য দপ্তরের ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র জট কতটা ছাড়াতে পারে, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

বিষয় : BengalPolitics rationscam foodministry ashokkirtania

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রেশন দুর্নীতিতে এবার ‘জিরো টলারেন্স’! দায়িত্ব নিয়েই অসাধু চক্র দমনে ৭ দিনের সময়সীমা খাদ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে পালাবদলের পর রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে কোমর বেঁধে নামলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মঙ্গলবার খাদ্য দপ্তরের দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সাফ জানিয়েছেন, দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন, তা উপড়ে ফেলাই তাঁর প্রধান লক্ষ্য। মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতেও দেবেন না। কেবল দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা নয়, তাঁদের মদতদাতা আধিকারিকদেরও রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। সুজিত বসুর গ্রেফতারি প্রসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য— "আরও হবে, দেখতে থাকুন।"এদিন খাদ্যভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, জুন মাস থেকে উপভোক্তারা রেশনে উৎকৃষ্ট মানের খাদ্যসামগ্রী পাবেন। পাশাপাশি রেশন কার্ড ও নাগরিকত্ব ইস্যু নিয়েও বড় ঘোষণা করেছেন অশোক কীর্তনিয়া। তাঁর কথায়, ভারতের নাগরিক নন এমন কেউ সরকারি সুবিধা পাবেন না। সিএএ (CAA)-তে আবেদনকারীদের সমস্ত সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়ার পাশাপাশি অন্যদেরও দ্রুত আবেদনের আহ্বান জানিয়েছেন তিনি। মাটির মানুষ হিসেবে লড়াই করে উঠে আসা এই মন্ত্রীর সাত দিনের আল্টিমেটাম খাদ্য দপ্তরের ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র জট কতটা ছাড়াতে পারে, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার