Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হিমন্তেই ভরসা বিজেপির! ফের অসমের মসনদে বসছেন বিশ্বশর্মা, মঙ্গলবার শপথগ্রহণে থাকতে পারেন মোদী

হিমন্তেই ভরসা বিজেপির! ফের অসমের মসনদে বসছেন বিশ্বশর্মা, মঙ্গলবার শপথগ্রহণে থাকতে পারেন মোদী
ছবি: সংগৃহীত

গুয়াহাটি: জল্পনার অবসান ঘটিয়ে আবারও অসমের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। রবিবার আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপরই হিমন্ত সোজা পৌঁছে যান লোকভবনে। সেখানে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নেবেন হিমন্ত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।


এবারের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার অসমে জয়জয়কার হয়েছে বিজেপির। ১২৬ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৭৬ হলেও, বিজেপি একাই জিতেছে ৮২টি আসন। শরিকদল অগপ এবং বিপিএফ-কে নিয়ে এনডিএ-র ঝুলিতে এসেছে মোট ১০২টি আসন। রাভা-হাজং যৌথ মঞ্চের মতো নতুন সহযোগীরাও বিজেপির এই বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৬ সালে সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে অসমে পদ্ম ফুটলেও, ২০২১ সালে হিমন্তের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন মোদী-শাহ জুটি। ২০২৬-এ তাঁর নেতৃত্বেই বিপুল জয় পাওয়ার পর আর মুখ্যমন্ত্রী বদলের পথে হাঁটল না শীর্ষ নেতৃত্ব।


পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর হিমন্ত বিশ্বশর্মা প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "আগামী পাঁচ বছর অসমের উন্নয়নের গতি আরও বাড়িয়ে দেওয়াই হবে আমাদের সরকারের প্রধান লক্ষ্য।" উত্তর-পূর্বের রাজনীতিতে হিমন্তের এই পুনরুত্থান বিজেপির অবস্থানকে যে আরও শক্তিশালী করল, তা বলাই বাহুল্য।

বিষয় : HIMANT BISWASWARMA ASSAMPOLITICS GUWAHATINEWS ASSAMCM MODIINASSAM

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হিমন্তেই ভরসা বিজেপির! ফের অসমের মসনদে বসছেন বিশ্বশর্মা, মঙ্গলবার শপথগ্রহণে থাকতে পারেন মোদী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
গুয়াহাটি: জল্পনার অবসান ঘটিয়ে আবারও অসমের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। রবিবার আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপরই হিমন্ত সোজা পৌঁছে যান লোকভবনে। সেখানে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নেবেন হিমন্ত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।এবারের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার অসমে জয়জয়কার হয়েছে বিজেপির। ১২৬ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৭৬ হলেও, বিজেপি একাই জিতেছে ৮২টি আসন। শরিকদল অগপ এবং বিপিএফ-কে নিয়ে এনডিএ-র ঝুলিতে এসেছে মোট ১০২টি আসন। রাভা-হাজং যৌথ মঞ্চের মতো নতুন সহযোগীরাও বিজেপির এই বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৬ সালে সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে অসমে পদ্ম ফুটলেও, ২০২১ সালে হিমন্তের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন মোদী-শাহ জুটি। ২০২৬-এ তাঁর নেতৃত্বেই বিপুল জয় পাওয়ার পর আর মুখ্যমন্ত্রী বদলের পথে হাঁটল না শীর্ষ নেতৃত্ব।পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর হিমন্ত বিশ্বশর্মা প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "আগামী পাঁচ বছর অসমের উন্নয়নের গতি আরও বাড়িয়ে দেওয়াই হবে আমাদের সরকারের প্রধান লক্ষ্য।" উত্তর-পূর্বের রাজনীতিতে হিমন্তের এই পুনরুত্থান বিজেপির অবস্থানকে যে আরও শক্তিশালী করল, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার