Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শপথের পরেই শুভেন্দুর ‘সার্জিকাল স্ট্রাইক’! ৯৩ পুলিশ কর্তাকে একযোগে ‘নির্বাসন’ উত্তরবঙ্গে?

শপথের পরেই শুভেন্দুর ‘সার্জিকাল স্ট্রাইক’! ৯৩ পুলিশ কর্তাকে একযোগে ‘নির্বাসন’ উত্তরবঙ্গে?
ছবি: সংগৃহীত

কলকাতা: ছুটির আমেজ থাকলেও আজ রাজ্য রাজনীতি ও প্রশাসনের অন্দরে রীতিমতো তপ্ত আবহাওয়া। শপথ নেওয়ার রেশ কাটতে না কাটতেই যেন ফুল ফর্মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতা হস্তান্তরের চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই কলকাতা পুলিশের অন্দরে বড়সড় ধামাকা। গুঞ্জন ছিলই, কিন্তু রবিবাসরীয় এই সকালেই কার্যত নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। এক ধাক্কায় কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৯৩ জন অফিসারকে বদলি করে দেওয়া হল। আর এই বদলির গন্তব্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে প্রশাসনিক মহলের।


সূত্রের খবর, এই ৯৩ জনের তালিকায় রয়েছেন আগের শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজন ডিসি, অফিসার ইনচার্জ এবং সাব-ইন্সপেক্টর। অভিযোগ, এঁদের অনেকেই বিগত সরকারের আমলে 'ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর প্রভাবশালী মুখ হিসেবে কাজ করতেন। কিন্তু ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটতেই তাঁদের পাঠানো হচ্ছে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে উত্তরবঙ্গের কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি কিংবা দার্জিলিংয়ের মতো জেলাগুলোতে। শুধু উত্তরবঙ্গ নয়, এই রদবদলের আওতায় থাকা অফিসারদের একটা বড় অংশকে সুন্দরবন বা পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো প্রান্তিক জেলাগুলোতেও বদলি করা হয়েছে।


এদিকে রবিবারের এই প্রশাসনিক রদবদলের ঝোড়ো ইনিংসের পর আগামীকাল সোমবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কাল দুপুর থেকেই শুরু হচ্ছে ম্যারাথন বৈঠক। সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে আলোচনার পর দেড়টায় বসবেন বিধায়কদের নিয়ে। তবে নজর কেড়েছে বিকেলের কর্মসূচি। আগামীকাল বিকেল ৪টেয় জেলাশাসকদের সাথে বৈঠকের পর ৫টায় রাজ্যের ডিজিপি এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের তলব করেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, দায়িত্ব নিয়েই পুলিশ প্রশাসনকে 'কড়া বার্তা' দিতে চলেছেন তিনি। অন্যদিকে, দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনারের সাথে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন শুভেন্দু। আগামী শুক্রবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। সব মিলিয়ে শুরুতেই যে দাপুটে ব্যাটিং শুরু হলো, তাতে রাজ্য রাজনীতিতে এখন টানটান উত্তেজনা।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics KOLKATAPOLICE SuvenduAdhikari BreakingNewsBengal POLICETRANSFER

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শপথের পরেই শুভেন্দুর ‘সার্জিকাল স্ট্রাইক’! ৯৩ পুলিশ কর্তাকে একযোগে ‘নির্বাসন’ উত্তরবঙ্গে?

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
কলকাতা: ছুটির আমেজ থাকলেও আজ রাজ্য রাজনীতি ও প্রশাসনের অন্দরে রীতিমতো তপ্ত আবহাওয়া। শপথ নেওয়ার রেশ কাটতে না কাটতেই যেন ফুল ফর্মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতা হস্তান্তরের চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই কলকাতা পুলিশের অন্দরে বড়সড় ধামাকা। গুঞ্জন ছিলই, কিন্তু রবিবাসরীয় এই সকালেই কার্যত নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। এক ধাক্কায় কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৯৩ জন অফিসারকে বদলি করে দেওয়া হল। আর এই বদলির গন্তব্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে প্রশাসনিক মহলের।সূত্রের খবর, এই ৯৩ জনের তালিকায় রয়েছেন আগের শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজন ডিসি, অফিসার ইনচার্জ এবং সাব-ইন্সপেক্টর। অভিযোগ, এঁদের অনেকেই বিগত সরকারের আমলে 'ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর প্রভাবশালী মুখ হিসেবে কাজ করতেন। কিন্তু ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটতেই তাঁদের পাঠানো হচ্ছে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে উত্তরবঙ্গের কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি কিংবা দার্জিলিংয়ের মতো জেলাগুলোতে। শুধু উত্তরবঙ্গ নয়, এই রদবদলের আওতায় থাকা অফিসারদের একটা বড় অংশকে সুন্দরবন বা পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো প্রান্তিক জেলাগুলোতেও বদলি করা হয়েছে।এদিকে রবিবারের এই প্রশাসনিক রদবদলের ঝোড়ো ইনিংসের পর আগামীকাল সোমবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কাল দুপুর থেকেই শুরু হচ্ছে ম্যারাথন বৈঠক। সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে আলোচনার পর দেড়টায় বসবেন বিধায়কদের নিয়ে। তবে নজর কেড়েছে বিকেলের কর্মসূচি। আগামীকাল বিকেল ৪টেয় জেলাশাসকদের সাথে বৈঠকের পর ৫টায় রাজ্যের ডিজিপি এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের তলব করেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, দায়িত্ব নিয়েই পুলিশ প্রশাসনকে 'কড়া বার্তা' দিতে চলেছেন তিনি। অন্যদিকে, দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনারের সাথে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন শুভেন্দু। আগামী শুক্রবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। সব মিলিয়ে শুরুতেই যে দাপুটে ব্যাটিং শুরু হলো, তাতে রাজ্য রাজনীতিতে এখন টানটান উত্তেজনা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার