Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শুভেন্দুর শপথে নতুন যুগের সূচনা! প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, বড় দায়িত্বে শঙ্কর-জগন্নাথ

শুভেন্দুর শপথে নতুন যুগের সূচনা! প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, বড় দায়িত্বে শঙ্কর-জগন্নাথ
ছবি: সংগৃহীত

কলকাতা: ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীর আকাশচুম্বী প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে শুরু হল নতুন বিজেপি সরকারের পথচলা। আর, তার কিছুক্ষণের মধ্যেই বড় আপডেট এল বিধানসভার অন্দরের জন্য। জানা গিয়েছে, প্রোটেম স্পিকার হিসাবে দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান রাজনীতিক তাপস রায়।


বিধানসভা সূত্রে খবর, আগামী মঙ্গলবার রাজ্যপাল আর.এন. রবির কাছে প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করবেন তাপস রায়। তাঁকে এই গুরুদায়িত্ব পালনে সাহায্য করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। শপথ গ্রহণের পরই রীতি মেনে আগামী ১৩ ও ১৪ মে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ করাবেন তাপস রায়।


এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির পাঁচ হেভিওয়েট নেতা। যথা - অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন। তবে, বিধানসভার স্থায়ী অধ্যক্ষ কে হতে চলেছেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে একাধিক নাম ঘোরাফেরা করলেও এখনই খোলসা করছে না শাসকদল।


বিজেপি সরকারের এই শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছিল ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। কয়েক দশকের প্রথা ভেঙে এই মাঠ থেকেই সাধারণ মানুষের উপস্থিতিতে শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী। প্রশাসনিকস্তরে স্বচ্ছতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করল নতুন সরকার। এখন দেখার, জনমানসের এই বিপুল প্রত্যাশা পূরণে নতুন মন্ত্রিসভা কতটা সফল হয়!

বিষয় : WestBengalPolitics KolkataNews suvendu adhikari bjpgovernment tapasroy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শুভেন্দুর শপথে নতুন যুগের সূচনা! প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, বড় দায়িত্বে শঙ্কর-জগন্নাথ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
কলকাতা: ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীর আকাশচুম্বী প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে শুরু হল নতুন বিজেপি সরকারের পথচলা। আর, তার কিছুক্ষণের মধ্যেই বড় আপডেট এল বিধানসভার অন্দরের জন্য। জানা গিয়েছে, প্রোটেম স্পিকার হিসাবে দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান রাজনীতিক তাপস রায়।বিধানসভা সূত্রে খবর, আগামী মঙ্গলবার রাজ্যপাল আর.এন. রবির কাছে প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করবেন তাপস রায়। তাঁকে এই গুরুদায়িত্ব পালনে সাহায্য করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। শপথ গ্রহণের পরই রীতি মেনে আগামী ১৩ ও ১৪ মে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ করাবেন তাপস রায়।এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির পাঁচ হেভিওয়েট নেতা। যথা - অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন। তবে, বিধানসভার স্থায়ী অধ্যক্ষ কে হতে চলেছেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে একাধিক নাম ঘোরাফেরা করলেও এখনই খোলসা করছে না শাসকদল।বিজেপি সরকারের এই শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছিল ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। কয়েক দশকের প্রথা ভেঙে এই মাঠ থেকেই সাধারণ মানুষের উপস্থিতিতে শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী। প্রশাসনিকস্তরে স্বচ্ছতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করল নতুন সরকার। এখন দেখার, জনমানসের এই বিপুল প্রত্যাশা পূরণে নতুন মন্ত্রিসভা কতটা সফল হয়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার