Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নবান্ন নয়, এবার মহাকরণ! রাইটার্সের তিন তলায় শুভেন্দুর জন্য তৈরি হচ্ছে ‘পাওয়ার সেন্টার’, বদলে যাচ্ছে ইতিহাস?

নবান্ন নয়, এবার মহাকরণ! রাইটার্সের তিন তলায় শুভেন্দুর জন্য তৈরি হচ্ছে ‘পাওয়ার সেন্টার’, বদলে যাচ্ছে ইতিহাস?
প্রতীকী ছবি

রবীন্দ্র জয়ন্তীর পুণ্য লগ্নে বাংলায় আজ এক নতুন যুগের সূচনা! ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই নেপথ্যে ঘটে যাচ্ছে এক বিশাল পটপরিবর্তন। দীর্ঘ ১৫ বছর পর আবারও রাজ্যের প্রশাসনিক ভরকেন্দ্র হিসেবে স্বমহিমায় ফিরছে ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং বা মহাকরণ। নবান্নকে বিদায় জানিয়ে এখন থেকে মহাকরণের তিন তলার সেই বিশেষ ঘর থেকেই রাজ্য পরিচালনা করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই ভিভিআইপি ব্লকের সংস্কারের কাজ। শুধু তাই নয়, নতুন মুখ্যমন্ত্রীর ঘরের অন্দরসজ্জায় থাকছে পুরনো কলকাতার দুষ্প্রাপ্য সব ছবি।


জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়—অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা যেখানে দোতলায় বসতেন, ঠিক তার উপরের তলাতেই তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর স্বপ্নের দফতর। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পিডব্লিউডি-র কর্তারা দিনরাত এক করে সাজিয়ে তুলছেন ২৮টি ঘর। বিজেপি সূত্রের খবর, শপথ সেরেই সরাসরি মহাকরণে যাবেন মুখ্যমন্ত্রী। 


যদিও পূর্ণাঙ্গ কাজ শেষ না হওয়া পর্যন্ত বিধানসভা থেকে কাজ চালালেও, মহাকরণের এই নতুন ঘর থেকেই তিনি বার্তা দেবেন যে আগামী পাঁচ বছর রাজপাট ফিরছে হেরিটেজ বিল্ডিংয়েই। প্লাইউড থেকে শুরু করে আধুনিক আসবাব—সব মিলিয়ে রাইটার্সের অন্দরে এখন চূড়ান্ত ব্যস্ততা। বাম-তৃণমূল জমানার স্মৃতি সরিয়ে কেমন হতে চলেছে নতুন সরকারের এই ‘পাওয়ার হাউস’, তা নিয়ে এখন রাজ্যজুড়ে তুঙ্গে জল্পনা!

বিষয় : WestBengalPolitics NewGovernment suvendu adhikari BengalNewCM WRITERSBUILDING

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নবান্ন নয়, এবার মহাকরণ! রাইটার্সের তিন তলায় শুভেন্দুর জন্য তৈরি হচ্ছে ‘পাওয়ার সেন্টার’, বদলে যাচ্ছে ইতিহাস?

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
রবীন্দ্র জয়ন্তীর পুণ্য লগ্নে বাংলায় আজ এক নতুন যুগের সূচনা! ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই নেপথ্যে ঘটে যাচ্ছে এক বিশাল পটপরিবর্তন। দীর্ঘ ১৫ বছর পর আবারও রাজ্যের প্রশাসনিক ভরকেন্দ্র হিসেবে স্বমহিমায় ফিরছে ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং বা মহাকরণ। নবান্নকে বিদায় জানিয়ে এখন থেকে মহাকরণের তিন তলার সেই বিশেষ ঘর থেকেই রাজ্য পরিচালনা করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই ভিভিআইপি ব্লকের সংস্কারের কাজ। শুধু তাই নয়, নতুন মুখ্যমন্ত্রীর ঘরের অন্দরসজ্জায় থাকছে পুরনো কলকাতার দুষ্প্রাপ্য সব ছবি।জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়—অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা যেখানে দোতলায় বসতেন, ঠিক তার উপরের তলাতেই তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর স্বপ্নের দফতর। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পিডব্লিউডি-র কর্তারা দিনরাত এক করে সাজিয়ে তুলছেন ২৮টি ঘর। বিজেপি সূত্রের খবর, শপথ সেরেই সরাসরি মহাকরণে যাবেন মুখ্যমন্ত্রী। যদিও পূর্ণাঙ্গ কাজ শেষ না হওয়া পর্যন্ত বিধানসভা থেকে কাজ চালালেও, মহাকরণের এই নতুন ঘর থেকেই তিনি বার্তা দেবেন যে আগামী পাঁচ বছর রাজপাট ফিরছে হেরিটেজ বিল্ডিংয়েই। প্লাইউড থেকে শুরু করে আধুনিক আসবাব—সব মিলিয়ে রাইটার্সের অন্দরে এখন চূড়ান্ত ব্যস্ততা। বাম-তৃণমূল জমানার স্মৃতি সরিয়ে কেমন হতে চলেছে নতুন সরকারের এই ‘পাওয়ার হাউস’, তা নিয়ে এখন রাজ্যজুড়ে তুঙ্গে জল্পনা!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার