Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আমি নয়, আমরা!’ হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখে স্বামীজির মন্ত্র, দুর্নীতির তদন্তে বসছে বিশেষ কমিশন?

‘আমি নয়, আমরা!’ হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখে স্বামীজির মন্ত্র, দুর্নীতির তদন্তে বসছে বিশেষ কমিশন?
ছবি: সংগৃহীত

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষিত হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। আর নাম ঘোষণার পরই নিজের সঙ্কল্প স্পষ্ট করে দিলেন তিনি। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মঞ্চ থেকে দরাজ গলায় শুভেন্দু জানিয়ে দিলেন, তাঁর সরকারের মূল মন্ত্র হবে স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী — ‘চরৈবেতি’ অর্থাৎ এগিয়ে চলো। একা নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে ‘ডবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে মোদীর স্বপ্নপূরণই তাঁর একমাত্র লক্ষ্য।


মুখ্যমন্ত্রী হিসাবে নিজের প্রথম ভাষণেই শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন অমিত শাহের দেওয়া ‘চার্জশিট’-এর কথা। তিনি সাফ জানান, সন্দেশখালি থেকে আরজি কর — যেখানেই মা-বোনদের উপর অত্যাচার হয়েছে, তার তদন্তে বিশেষ কমিশন বসানো হবে। একইসঙ্গে, বিগত সরকারের আমলে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এবং সরকারি অর্থ নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কমিশন গড়ে কঠোর ব্যবস্থা নেবে নতুন বিজেপি সরকার।


শুভেন্দু এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।” তিনি জানান, রাজ্যে ভয়ের পরিবেশ কাটিয়ে মানুষের মনে ভরসা জাগাতে পেরেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মোদীজি দিয়েছিলেন ভরসা, আর শাহজি আমাদের ভয় কাটাতে সাহায্য করেছেন।” তাঁর লক্ষ্য এখন রাজ্যের ৪৬ শতাংশ ভোটব্যাঙ্ককে আগামী দিনে ৬০ শতাংশে নিয়ে যাওয়া।


নিজের ভাষণে বিজেপি নেতা কৃতজ্ঞতা জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে হরিপদ ভারতী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারদের মতো নেতাদের। আবেগপ্রবণ কণ্ঠে তিনি স্মরণ করেন সেই ৩২১ জন বিজেপি কর্মীকে, যাঁরা রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন। শুভেন্দুর প্রতিশ্রুতি, “ঘরছাড়া এবং মিথ্যা মামলায় জর্জরিত হাজার হাজার কর্মীর স্বপ্নপূরণ করবে এই নতুন বিজেপি সরকার।”


শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুর স্পষ্ট বার্তা — “কথা কম, কাজ বেশি।” এবার ‘আমি’ নয়, বরং ‘আমরা’ নীতিতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করে গড়ে তুলবে ‘সোনার বাংলা’।

বিষয় : suvendu adhikari newbengalcm doubleenginegovernment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘আমি নয়, আমরা!’ হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখে স্বামীজির মন্ত্র, দুর্নীতির তদন্তে বসছে বিশেষ কমিশন?

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষিত হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। আর নাম ঘোষণার পরই নিজের সঙ্কল্প স্পষ্ট করে দিলেন তিনি। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মঞ্চ থেকে দরাজ গলায় শুভেন্দু জানিয়ে দিলেন, তাঁর সরকারের মূল মন্ত্র হবে স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী — ‘চরৈবেতি’ অর্থাৎ এগিয়ে চলো। একা নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে ‘ডবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে মোদীর স্বপ্নপূরণই তাঁর একমাত্র লক্ষ্য।মুখ্যমন্ত্রী হিসাবে নিজের প্রথম ভাষণেই শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন অমিত শাহের দেওয়া ‘চার্জশিট’-এর কথা। তিনি সাফ জানান, সন্দেশখালি থেকে আরজি কর — যেখানেই মা-বোনদের উপর অত্যাচার হয়েছে, তার তদন্তে বিশেষ কমিশন বসানো হবে। একইসঙ্গে, বিগত সরকারের আমলে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এবং সরকারি অর্থ নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কমিশন গড়ে কঠোর ব্যবস্থা নেবে নতুন বিজেপি সরকার।শুভেন্দু এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।” তিনি জানান, রাজ্যে ভয়ের পরিবেশ কাটিয়ে মানুষের মনে ভরসা জাগাতে পেরেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মোদীজি দিয়েছিলেন ভরসা, আর শাহজি আমাদের ভয় কাটাতে সাহায্য করেছেন।” তাঁর লক্ষ্য এখন রাজ্যের ৪৬ শতাংশ ভোটব্যাঙ্ককে আগামী দিনে ৬০ শতাংশে নিয়ে যাওয়া।নিজের ভাষণে বিজেপি নেতা কৃতজ্ঞতা জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে হরিপদ ভারতী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারদের মতো নেতাদের। আবেগপ্রবণ কণ্ঠে তিনি স্মরণ করেন সেই ৩২১ জন বিজেপি কর্মীকে, যাঁরা রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন। শুভেন্দুর প্রতিশ্রুতি, “ঘরছাড়া এবং মিথ্যা মামলায় জর্জরিত হাজার হাজার কর্মীর স্বপ্নপূরণ করবে এই নতুন বিজেপি সরকার।”শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুর স্পষ্ট বার্তা — “কথা কম, কাজ বেশি।” এবার ‘আমি’ নয়, বরং ‘আমরা’ নীতিতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করে গড়ে তুলবে ‘সোনার বাংলা’।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার