Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“মনে রেখো তৃণমূল...!” চন্দ্রনাথ খুনে অগ্নিশর্মা রুদ্রনীল, মিস্টার ডিপেন্ডেবলের মৃত্যুতে এবার কোন বড় ষড়যন্ত্রের ইঙ্গিত?

“মনে রেখো তৃণমূল...!” চন্দ্রনাথ খুনে অগ্নিশর্মা রুদ্রনীল, মিস্টার ডিপেন্ডেবলের মৃত্যুতে এবার কোন বড় ষড়যন্ত্রের ইঙ্গিত?
ছবি: সংগৃহীত

কলকাতা: শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এবার সরাসরি শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় যেভাবে ওত পেতে বসে থেকে চন্দ্রনাথের গাড়ি আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছে, তাকে ‘ঠান্ডা মাথার পরিকল্পিত খুন’ বলে আগেই দাবি করেছিলেন শুভেন্দু। এবার সেই আগুনেই ঘি ঢাললেন রুদ্রনীল।


 সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মেজাজে তিনি স্পষ্ট জানান, “ভাই চন্দ্রনাথ শুধু শুভেন্দুদার আপন ছিল না, আমাদের সবার ভাই ছিল। তৃণমূল প্রমাণ দিল তারা তৃণমূলই!” রুদ্রনীলের এই কড়া বার্তায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে, নিহতের আত্মার শান্তি কামনার পাশাপাশি গোটা ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতৃত্ব।


ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আসরে নেমেছেন অগ্নিমিত্রা পলও। চন্দ্রনাথকে দলের অন্দরে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, একজন অরাজনৈতিক এবং অত্যন্ত নির্ভরযোগ্য মানুষের ওপর কেন এভাবে চার-পাঁচ রাউন্ড গুলি চালানো হলো? নিজাম প্যালেস থেকে ফেরার পথে রাত সোয়া দশটা নাগাদ এই হামলা কি কোনো বড়সড় ব্লু-প্রিন্টের অংশ? অগ্নিমিত্রার দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এর যথাযথ তদন্ত করতেই হবে। 


যদিও তৃণমূলের পক্ষ থেকেও এই খুনের নিন্দা করা হয়েছে এবং আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তবে ভোটের ফল বেরোনোর মুখে এমন হাই-প্রোফাইল খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার মাটি। এখন দেখার, ‘মিস্টার ডিপেন্ডেবলে’র মৃত্যুতে শুরু হওয়া এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়।

বিষয় : AGNIMITRAPAUL Suvendu Adhikary rudranilghosh CHNADRANATHMURFDER POLITICALCRIME JUSTICEFORCHNADRANATH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


“মনে রেখো তৃণমূল...!” চন্দ্রনাথ খুনে অগ্নিশর্মা রুদ্রনীল, মিস্টার ডিপেন্ডেবলের মৃত্যুতে এবার কোন বড় ষড়যন্ত্রের ইঙ্গিত?

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
কলকাতা: শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এবার সরাসরি শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় যেভাবে ওত পেতে বসে থেকে চন্দ্রনাথের গাড়ি আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছে, তাকে ‘ঠান্ডা মাথার পরিকল্পিত খুন’ বলে আগেই দাবি করেছিলেন শুভেন্দু। এবার সেই আগুনেই ঘি ঢাললেন রুদ্রনীল। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মেজাজে তিনি স্পষ্ট জানান, “ভাই চন্দ্রনাথ শুধু শুভেন্দুদার আপন ছিল না, আমাদের সবার ভাই ছিল। তৃণমূল প্রমাণ দিল তারা তৃণমূলই!” রুদ্রনীলের এই কড়া বার্তায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে, নিহতের আত্মার শান্তি কামনার পাশাপাশি গোটা ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতৃত্ব।ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আসরে নেমেছেন অগ্নিমিত্রা পলও। চন্দ্রনাথকে দলের অন্দরে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, একজন অরাজনৈতিক এবং অত্যন্ত নির্ভরযোগ্য মানুষের ওপর কেন এভাবে চার-পাঁচ রাউন্ড গুলি চালানো হলো? নিজাম প্যালেস থেকে ফেরার পথে রাত সোয়া দশটা নাগাদ এই হামলা কি কোনো বড়সড় ব্লু-প্রিন্টের অংশ? অগ্নিমিত্রার দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এর যথাযথ তদন্ত করতেই হবে। যদিও তৃণমূলের পক্ষ থেকেও এই খুনের নিন্দা করা হয়েছে এবং আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তবে ভোটের ফল বেরোনোর মুখে এমন হাই-প্রোফাইল খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার মাটি। এখন দেখার, ‘মিস্টার ডিপেন্ডেবলে’র মৃত্যুতে শুরু হওয়া এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার