Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজ্যে পালাবদল: সরকারি মামলার রায় এখনই নয়, হাইকোর্টে আবেদন বিজেপির আইনজীবীদের

রাজ্যে পালাবদল: সরকারি মামলার রায় এখনই নয়, হাইকোর্টে আবেদন বিজেপির আইনজীবীদের
প্রতীকী ছবি

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরই কলকাতা হাইকোর্টে তাৎপর্যপূর্ণ আবেদন জানালেন বিজেপিপন্থী আইনজীবীরা। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত কোনও মামলার রায় যাতে এই মুহূর্তে ঘোষণা না করা হয়, মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই অনুরোধ জানিয়েছেন তাঁরা।


এদিন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, সোমবার রাজ্যে বড়সড় রাজনৈতিক ও প্রশাসনিক রদবদল হয়েছে। দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটে নতুন সরকার আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অবস্থায় বিদায়ী সরকারের আইনজীবীরা এখন কার্যত ‘ব্রাত্য’!


বিজেপি আইনজীবীদের বক্তব্য, নতুন সরকার গঠনের পর সরকারি প্যানেলের আইনজীবীদের তালিকা তৈরি করতে কিছুটা সময়ের প্রয়োজন। নতুন আইনজীবী নিয়োগ না হওয়া পর্যন্ত রাজ্যের মামলাগুলিতে রায়দান স্থগিত রাখা হোক। প্রশাসনিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে মামলাগুলি ‘বিচারাধীন’ রাখা সমীচীন।


বিজেপিপন্থী আইনজীবীদের এই সাবধানি আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুজয় পাল জানান, ঢালাওভাবে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। মামলার গুরুত্ব ও বিষয়বস্তু বিবেচনা করেই এই আর্জি খতিয়ে দেখা হবে।


সোমবারের নির্বাচনী ফলের পর বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু করলেও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তার আগেই আইনি লড়াইয়ের ময়দানে নিজেদের অবস্থান মজবুত করতে এবং নতুন সরকারি প্যানেল সাজাতে তৎপরতা শুরু করলেন পদ্ম শিবিরের আইনজীবীরা।

বিষয় : BJPWestBengal NewGovernment CalcuttaHighCourt LEGALUPDATE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রাজ্যে পালাবদল: সরকারি মামলার রায় এখনই নয়, হাইকোর্টে আবেদন বিজেপির আইনজীবীদের

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরই কলকাতা হাইকোর্টে তাৎপর্যপূর্ণ আবেদন জানালেন বিজেপিপন্থী আইনজীবীরা। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত কোনও মামলার রায় যাতে এই মুহূর্তে ঘোষণা না করা হয়, মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই অনুরোধ জানিয়েছেন তাঁরা।এদিন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, সোমবার রাজ্যে বড়সড় রাজনৈতিক ও প্রশাসনিক রদবদল হয়েছে। দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটে নতুন সরকার আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অবস্থায় বিদায়ী সরকারের আইনজীবীরা এখন কার্যত ‘ব্রাত্য’!বিজেপি আইনজীবীদের বক্তব্য, নতুন সরকার গঠনের পর সরকারি প্যানেলের আইনজীবীদের তালিকা তৈরি করতে কিছুটা সময়ের প্রয়োজন। নতুন আইনজীবী নিয়োগ না হওয়া পর্যন্ত রাজ্যের মামলাগুলিতে রায়দান স্থগিত রাখা হোক। প্রশাসনিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে মামলাগুলি ‘বিচারাধীন’ রাখা সমীচীন।বিজেপিপন্থী আইনজীবীদের এই সাবধানি আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুজয় পাল জানান, ঢালাওভাবে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। মামলার গুরুত্ব ও বিষয়বস্তু বিবেচনা করেই এই আর্জি খতিয়ে দেখা হবে।সোমবারের নির্বাচনী ফলের পর বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু করলেও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তার আগেই আইনি লড়াইয়ের ময়দানে নিজেদের অবস্থান মজবুত করতে এবং নতুন সরকারি প্যানেল সাজাতে তৎপরতা শুরু করলেন পদ্ম শিবিরের আইনজীবীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার