Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে!” ফলাফল ঘোষণার আগেই তৃণমূলকে চরম কটাক্ষ দিলীপ ঘোষের

“ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে!” ফলাফল ঘোষণার আগেই তৃণমূলকে চরম কটাক্ষ দিলীপ ঘোষের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতির মহারণ আজ। দীর্ঘ প্রতীক্ষার পর আজই স্পষ্ট হবে ছাব্বিশের মসনদে কার রাজ্যাভিষেক হতে চলেছে। তবে ফলপ্রকাশের চূড়ান্ত মুহূর্ত আসার আগেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে গণনাকেন্দ্রে প্রবেশের মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাচরিত মেজাজেই শাসকদলকে বিঁধলেন তিনি। আত্মবিশ্বাসের সুরে দিলীপ জানান, খড়গপুরের মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছেন এবং তিনি অন্তত এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন।


তৃণমূলের পক্ষ থেকে গণনায় কারচুপির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে স্রেফ উপহাস করে উড়িয়ে দেন প্রাক্তন এই বিধায়ক। তাঁর পাল্টা দাবি, হার নিশ্চিত জেনেই এখন থেকে বাহানা খুঁজছে ঘাসফুল শিবির। তৃণমূল কর্মীদের ধরনা কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, “হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। এসব তো বিরোধীরা করে! আসলে ওরা এখন থেকেই বিরোধী হওয়া অভ্যাস করছে।” দিলীপের মতে, শুধু খড়গপুর নয়, গোটা বাংলা জুড়েই এবার পরিবর্তনের ঢেউ আছড়ে পড়বে এবং বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। ভোটের ফল যাই হোক, গণনাকেন্দ্রের বাইরে দিলীপের এই ‘কুল’ অবতার এবং শাসকদলকে বিরোধী আসনে বসিয়ে দেওয়ার আত্মবিশ্বাস এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় আলোচনার বিষয়।

বিষয় : WestBengalElection Dilip ghosh TMCVSBJP electionresult politicalbattle kharagpursadar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


“ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে!” ফলাফল ঘোষণার আগেই তৃণমূলকে চরম কটাক্ষ দিলীপ ঘোষের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতির মহারণ আজ। দীর্ঘ প্রতীক্ষার পর আজই স্পষ্ট হবে ছাব্বিশের মসনদে কার রাজ্যাভিষেক হতে চলেছে। তবে ফলপ্রকাশের চূড়ান্ত মুহূর্ত আসার আগেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে গণনাকেন্দ্রে প্রবেশের মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাচরিত মেজাজেই শাসকদলকে বিঁধলেন তিনি। আত্মবিশ্বাসের সুরে দিলীপ জানান, খড়গপুরের মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছেন এবং তিনি অন্তত এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন।তৃণমূলের পক্ষ থেকে গণনায় কারচুপির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে স্রেফ উপহাস করে উড়িয়ে দেন প্রাক্তন এই বিধায়ক। তাঁর পাল্টা দাবি, হার নিশ্চিত জেনেই এখন থেকে বাহানা খুঁজছে ঘাসফুল শিবির। তৃণমূল কর্মীদের ধরনা কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, “হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। এসব তো বিরোধীরা করে! আসলে ওরা এখন থেকেই বিরোধী হওয়া অভ্যাস করছে।” দিলীপের মতে, শুধু খড়গপুর নয়, গোটা বাংলা জুড়েই এবার পরিবর্তনের ঢেউ আছড়ে পড়বে এবং বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। ভোটের ফল যাই হোক, গণনাকেন্দ্রের বাইরে দিলীপের এই ‘কুল’ অবতার এবং শাসকদলকে বিরোধী আসনে বসিয়ে দেওয়ার আত্মবিশ্বাস এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় আলোচনার বিষয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার