ক্যানিং: ৩ মে, ২০২৬: ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে ক্যানিংয়ে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে হাড়হিম করা হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় কার্যত তাণ্ডব চলে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীরা লাঠি, রড এবং আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হন বিজেপি কর্মীদের বাড়িতে।
আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে মহিলা কর্মীদেরও। দীপিকা নস্কর ও কবীর কৃষ্ণ হালদার নামে দুই বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দাবি, হামলাকারীরা শাসানি দিয়ে বলেছে, “৪ তারিখের পর দেখে নেব!” মূলত গণনাকেন্দ্রে যাতে কেউ না যায়, সেই ভয় দেখাতেই এই রক্তক্ষয়ী হামলা বলে সরব হয়েছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এলাকায় বর্তমানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন