Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আই-প্যাক তল্লাশিতে ‘সাহসিকতা’! খোদ মুখ্যমন্ত্রীর বাধার মুখেও দমে যাননি, পুরস্কৃত সেই ইডি কর্তা

আই-প্যাক তল্লাশিতে ‘সাহসিকতা’! খোদ মুখ্যমন্ত্রীর বাধার মুখেও দমে যাননি, পুরস্কৃত সেই ইডি কর্তা
ছবি সংগৃহীত

কলকাতা: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট সংস্থা আই-প্যাকের (I-PAC) দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়ে জাতীয় স্তরে চর্চায় এসেছিলেন তিনি। এবার সেই দুঁদে আধিকারিককেই ‘বিরল পেশাদারি সাহসিকতা’র জন্য বিশেষ সম্মানে ভূষিত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার দিল্লিতে ইডির ৭০তম প্রতিষ্ঠা দিবসে পুরস্কৃত করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলাকে।


গত জানুয়ারিতে কয়লাপাচার মামলার তদন্তে কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে এবং সল্টলেকে আই-প্যাকের দফতরে হানা দিয়েছিল ইডি। সেই অভিযানে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হন এবং ইডি আধিকারিকদের সামনে থেকেই বেশ কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে যান।


দিল্লিতে পুরস্কার বিতরণের মঞ্চে সঞ্চালক প্রশান্তের কাজের প্রশংসা করে বলেন, “কলকাতার সেই অভূতপূর্ব অভিযানে প্রশান্ত ব্যতিক্রমী সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর বুদ্ধিদীপ্ত তৎপরতায় তৈরি নিখুঁত পঞ্চনামা পরে সুপ্রিম কোর্টের শুনানিতে ইডির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।”


প্রশান্ত ছাড়াও এদিন বিক্রম অহলওয়াট-সহ ইডির মোট পাঁচজন আধিকারিককে পুরস্কৃত করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই পাঁচজনের মধ্যে তিনজনই সরাসরি আই-প্যাক মামলার সঙ্গে যুক্ত। বিক্রম সল্টলেকের অভিযানে ছিলেন এবং অন্য একজন আধিকারিক আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতারির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।


আই-প্যাকের দফতরে ইডির অভিযানের সময় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনী গোপন নথি ‘চুরি’ করতে চাইছে। পাল্টা ইডি দাবি করেছিল, মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে আইনি প্রক্রিয়ায় বাধা দিয়েছেন এবং নথি ‘ছিনতাই’ করেছেন। প্রশান্ত চান্ডিলার বয়ানের ভিত্তিতে তৈরি সেই রিপোর্টই পরে সুপ্রিম কোর্টে জমা দেয় কেন্দ্রীয় সংস্থা। ইডি দিবসের এই পুরস্কার প্রদান প্রকারান্তরে কলকাতার সেই বিতর্কিত অভিযানে আধিকারিকদের ভূমিকার উপর প্রশ্রয়ের সিলমোহর দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

#EDNews #IPACRaid #KolkataUpdate #EnforcementDirectorate #PratikJain #TMCvsED #HiddenStoriesNews

বিষয় : Enforcement Directorate ednews ipacraid tmcvsed

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আই-প্যাক তল্লাশিতে ‘সাহসিকতা’! খোদ মুখ্যমন্ত্রীর বাধার মুখেও দমে যাননি, পুরস্কৃত সেই ইডি কর্তা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
কলকাতা: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট সংস্থা আই-প্যাকের (I-PAC) দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়ে জাতীয় স্তরে চর্চায় এসেছিলেন তিনি। এবার সেই দুঁদে আধিকারিককেই ‘বিরল পেশাদারি সাহসিকতা’র জন্য বিশেষ সম্মানে ভূষিত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার দিল্লিতে ইডির ৭০তম প্রতিষ্ঠা দিবসে পুরস্কৃত করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলাকে।গত জানুয়ারিতে কয়লাপাচার মামলার তদন্তে কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে এবং সল্টলেকে আই-প্যাকের দফতরে হানা দিয়েছিল ইডি। সেই অভিযানে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হন এবং ইডি আধিকারিকদের সামনে থেকেই বেশ কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে যান।দিল্লিতে পুরস্কার বিতরণের মঞ্চে সঞ্চালক প্রশান্তের কাজের প্রশংসা করে বলেন, “কলকাতার সেই অভূতপূর্ব অভিযানে প্রশান্ত ব্যতিক্রমী সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর বুদ্ধিদীপ্ত তৎপরতায় তৈরি নিখুঁত পঞ্চনামা পরে সুপ্রিম কোর্টের শুনানিতে ইডির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।”প্রশান্ত ছাড়াও এদিন বিক্রম অহলওয়াট-সহ ইডির মোট পাঁচজন আধিকারিককে পুরস্কৃত করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই পাঁচজনের মধ্যে তিনজনই সরাসরি আই-প্যাক মামলার সঙ্গে যুক্ত। বিক্রম সল্টলেকের অভিযানে ছিলেন এবং অন্য একজন আধিকারিক আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতারির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।আই-প্যাকের দফতরে ইডির অভিযানের সময় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনী গোপন নথি ‘চুরি’ করতে চাইছে। পাল্টা ইডি দাবি করেছিল, মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে আইনি প্রক্রিয়ায় বাধা দিয়েছেন এবং নথি ‘ছিনতাই’ করেছেন। প্রশান্ত চান্ডিলার বয়ানের ভিত্তিতে তৈরি সেই রিপোর্টই পরে সুপ্রিম কোর্টে জমা দেয় কেন্দ্রীয় সংস্থা। ইডি দিবসের এই পুরস্কার প্রদান প্রকারান্তরে কলকাতার সেই বিতর্কিত অভিযানে আধিকারিকদের ভূমিকার উপর প্রশ্রয়ের সিলমোহর দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।#EDNews #IPACRaid #KolkataUpdate #EnforcementDirectorate #PratikJain #TMCvsED #HiddenStoriesNews

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার