Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সংবাদমাধ্যমের স্বাধীনতায় তলানিতে ভারত! পাকিস্তানের থেকেও নিচে দেশ? চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে হুলস্থুল

সংবাদমাধ্যমের স্বাধীনতায় তলানিতে ভারত! পাকিস্তানের থেকেও নিচে দেশ? চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে হুলস্থুল
প্রতীকী ছবি

নয়াদিল্লি: বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রকাশিত হল ২০২৬ সালের বার্ষিক রিপোর্ট। আর, সেই রিপোর্ট সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (ফরাসি নাম - Reporters Sans Frontières বা সংক্ষেপে আরএসএফ)-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রেস ফ্রিডম ইনডেক্স বা সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান গত বছরের তুলনায় আরও ৬ ধাপ নীচে নেমে গিয়েছে। এমনকী, প্রতিবেশী দেশ পাকিস্তানের থেকেও পিছিয়ে পড়েছে ভারত!


২০২৫ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল ১৫১ নম্বরে। কিন্তু, ২০২৬-এর রিপোর্টে ভারত নেমে এসেছে ১৫৭-এ। তালিকায় ভারতের নীচে রয়েছে ভেনেজুয়েলা, সুদান, ইরাক, চিন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলি। তবে, বিস্ময়করভাবে ভুটান (১৫০), পাকিস্তান (১৫৩) এবং প্যালেস্টাইন (১৫৬) এবার ভারতের উপরে জায়গা করে নিয়েছে।


রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এর নেপথ্যে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে - তথাকথিত জাতীয় সুরক্ষা সংক্রান্ত আইনের ক্রমবর্ধমান ব্যবহার। সরাসরি মাঠে নেমে কাজ করা সাংবাদিকদের উপর আক্রমণ। এবং আইনি হেনস্থা এবং রাজনৈতিক ও সামাজিক চাপ। আর্থিক, আইনি, রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা - এই পাঁচটি প্রধান মাপকাঠির ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে আরএসএফ। সংস্থাটির মতে, গত ২৫ বছরে গোটা বিশ্বের প্রেস স্বাধীনতার গড় স্কোর কখনও এত খারাপ হয়নি।


এই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ডেনমার্ক ও সুইডেন। ৩ মে ‘বিশ্ব প্রেস ফ্রিডম ডে’-র প্রাক্কালে প্রকাশিত এই রিপোর্টটি গণতান্ত্রিক কাঠামোর চতুর্থ স্তম্ভের বর্তমান করুণ দশাই তুলে ধরছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয় : pressfreedom mediaindependence journalismunderfire

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সংবাদমাধ্যমের স্বাধীনতায় তলানিতে ভারত! পাকিস্তানের থেকেও নিচে দেশ? চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে হুলস্থুল

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রকাশিত হল ২০২৬ সালের বার্ষিক রিপোর্ট। আর, সেই রিপোর্ট সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (ফরাসি নাম - Reporters Sans Frontières বা সংক্ষেপে আরএসএফ)-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রেস ফ্রিডম ইনডেক্স বা সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান গত বছরের তুলনায় আরও ৬ ধাপ নীচে নেমে গিয়েছে। এমনকী, প্রতিবেশী দেশ পাকিস্তানের থেকেও পিছিয়ে পড়েছে ভারত!২০২৫ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল ১৫১ নম্বরে। কিন্তু, ২০২৬-এর রিপোর্টে ভারত নেমে এসেছে ১৫৭-এ। তালিকায় ভারতের নীচে রয়েছে ভেনেজুয়েলা, সুদান, ইরাক, চিন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলি। তবে, বিস্ময়করভাবে ভুটান (১৫০), পাকিস্তান (১৫৩) এবং প্যালেস্টাইন (১৫৬) এবার ভারতের উপরে জায়গা করে নিয়েছে।রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এর নেপথ্যে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে - তথাকথিত জাতীয় সুরক্ষা সংক্রান্ত আইনের ক্রমবর্ধমান ব্যবহার। সরাসরি মাঠে নেমে কাজ করা সাংবাদিকদের উপর আক্রমণ। এবং আইনি হেনস্থা এবং রাজনৈতিক ও সামাজিক চাপ। আর্থিক, আইনি, রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা - এই পাঁচটি প্রধান মাপকাঠির ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে আরএসএফ। সংস্থাটির মতে, গত ২৫ বছরে গোটা বিশ্বের প্রেস স্বাধীনতার গড় স্কোর কখনও এত খারাপ হয়নি।এই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ডেনমার্ক ও সুইডেন। ৩ মে ‘বিশ্ব প্রেস ফ্রিডম ডে’-র প্রাক্কালে প্রকাশিত এই রিপোর্টটি গণতান্ত্রিক কাঠামোর চতুর্থ স্তম্ভের বর্তমান করুণ দশাই তুলে ধরছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার