Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারতে আসাই কি কাল হল? আইপিএল চলাকালীনই ৩ তারকা ক্রিকেটারকে নির্বাসিত করল আফগানিস্তান!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
ভারতে আসাই কি কাল হল? আইপিএল চলাকালীনই ৩ তারকা ক্রিকেটারকে নির্বাসিত করল আফগানিস্তান!
প্রতীকী ছবি

কাবুল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) নিয়ে যখন গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই বড়সড় শাস্তির কবলে পড়লেন আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটার। আফগান ক্রিকেট বোর্ডের (ACB) কড়া কোপে সামিউল্লাহ শিনওয়ারি, আফতাব আলম এবং মহম্মদ শেহজাদকে চারমাসের জন্য নির্বাসিত করা হয়েছে। অভিযোগ, বোর্ডের অনুমতি না নিয়েই ভারতের মাটিতে একটি লিগে খেলতে নেমেছিলেন তাঁরা।


আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ কোনও খেলোয়াড় আইসিসি বা সংশ্লিষ্ট দেশের বোর্ড (BCCI) দ্বারা স্বীকৃত নয় এমন কোনও লিগে অংশ নিতে পারেন না। নির্বাসিত এই তিন ক্রিকেটার সম্প্রতি ভারতে অনুষ্ঠিত 'লেজেন্ডস লিগ'-এ খেলেছেন। এসিবির দাবি, এই ধরনের লিগে ম্যাচ গড়াপেটার ঝুঁকি থাকে, তাই সেখানে খেলার অনুমতি দেওয়া হয় না। বোর্ডের অনুমতি বা এনওসি ছাড়াই তাঁরা মাঠে নামায় এই চরম পদক্ষেপ করা হয়েছে।


সূত্রের খবর, এই তিন ক্রিকেটার ভারতে আসার আগে বোর্ডের কাছে এনওসি চেয়েছিলেন। কিন্তু, বোর্ড সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নষ্ট করায় তাঁরা নিজ দায়িত্বে খেলতে চলে আসেন। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে এই মুহূর্তে দূরে থাকা এই তিন ক্রিকেটার মূলত ঘরোয়া লিগ খেলতেন। এই শাস্তির ফলে আগামী চারমাস তাঁরা কোনও স্তরের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না।


একই লিগে খেলেছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগানও। কিন্তু, তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি বোর্ড। এসিবি জানিয়েছে, তাদের চুক্তিবদ্ধ প্লেয়াররা বছরে সর্বোচ্চ তিনটি বিদেশি লিগ খেলতে পারবেন। মূলত খেলোয়াড়রা যাতে দেশের থেকে ক্লাব ক্রিকেটকে বেশি গুরুত্ব না দেন, তা নিশ্চিত করতেই এই কঠোর নীতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারতে আসাই কি কাল হল? আইপিএল চলাকালীনই ৩ তারকা ক্রিকেটারকে নির্বাসিত করল আফগানিস্তান!

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
কাবুল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) নিয়ে যখন গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই বড়সড় শাস্তির কবলে পড়লেন আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটার। আফগান ক্রিকেট বোর্ডের (ACB) কড়া কোপে সামিউল্লাহ শিনওয়ারি, আফতাব আলম এবং মহম্মদ শেহজাদকে চারমাসের জন্য নির্বাসিত করা হয়েছে। অভিযোগ, বোর্ডের অনুমতি না নিয়েই ভারতের মাটিতে একটি লিগে খেলতে নেমেছিলেন তাঁরা।আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ কোনও খেলোয়াড় আইসিসি বা সংশ্লিষ্ট দেশের বোর্ড (BCCI) দ্বারা স্বীকৃত নয় এমন কোনও লিগে অংশ নিতে পারেন না। নির্বাসিত এই তিন ক্রিকেটার সম্প্রতি ভারতে অনুষ্ঠিত 'লেজেন্ডস লিগ'-এ খেলেছেন। এসিবির দাবি, এই ধরনের লিগে ম্যাচ গড়াপেটার ঝুঁকি থাকে, তাই সেখানে খেলার অনুমতি দেওয়া হয় না। বোর্ডের অনুমতি বা এনওসি ছাড়াই তাঁরা মাঠে নামায় এই চরম পদক্ষেপ করা হয়েছে।সূত্রের খবর, এই তিন ক্রিকেটার ভারতে আসার আগে বোর্ডের কাছে এনওসি চেয়েছিলেন। কিন্তু, বোর্ড সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নষ্ট করায় তাঁরা নিজ দায়িত্বে খেলতে চলে আসেন। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে এই মুহূর্তে দূরে থাকা এই তিন ক্রিকেটার মূলত ঘরোয়া লিগ খেলতেন। এই শাস্তির ফলে আগামী চারমাস তাঁরা কোনও স্তরের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না।একই লিগে খেলেছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগানও। কিন্তু, তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি বোর্ড। এসিবি জানিয়েছে, তাদের চুক্তিবদ্ধ প্লেয়াররা বছরে সর্বোচ্চ তিনটি বিদেশি লিগ খেলতে পারবেন। মূলত খেলোয়াড়রা যাতে দেশের থেকে ক্লাব ক্রিকেটকে বেশি গুরুত্ব না দেন, তা নিশ্চিত করতেই এই কঠোর নীতি গ্রহণ করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার