Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এক্সিট পোলের ট্রেন্ড আসতেই হলদিয়ায় তৃণমূলের অফিসে হামলা! অভিযোগের তির বিজেপির দিকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
এক্সিট পোলের ট্রেন্ড আসতেই হলদিয়ায় তৃণমূলের অফিসে হামলা! অভিযোগের তির বিজেপির দিকে
হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ছবি-সংগৃহীত

ভোটপর্ব মিটতে না মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল হলদিয়া। বুধবার রাতে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কর্মীরা পার্টি অফিস খুলতেই দেখেন, ভিতরের চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার ও ফ্লেক্স। এমনকি জানলার কাচ ভাঙার পাশাপাশি ঘাসফুল শিবিরের দলীয় পতাকাও মাটিতে লুটিয়ে থাকতে দেখা যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, শেষ দফার ভোটের পর বিভিন্ন এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে থাকতে দেখেই উচ্ছ্বাসের আতিশয্যে এই হামলা চালিয়েছে পদ্মশিবিরের কর্মীরা। এই ঘটনায় ইতিমধ্যেই হলদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


পালটা তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই ভাঙচুরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই; বরং তৃণমূলের নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। হলদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে কেবল হলদিয়াই নয়, ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও। ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে মারধর ও গুলি চালানোর অভিযোগের পাশাপাশি বেহালাতেও প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। গণনার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই অশান্তি ও রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি।


আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এক্সিট পোলের ট্রেন্ড আসতেই হলদিয়ায় তৃণমূলের অফিসে হামলা! অভিযোগের তির বিজেপির দিকে

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
ভোটপর্ব মিটতে না মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল হলদিয়া। বুধবার রাতে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কর্মীরা পার্টি অফিস খুলতেই দেখেন, ভিতরের চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার ও ফ্লেক্স। এমনকি জানলার কাচ ভাঙার পাশাপাশি ঘাসফুল শিবিরের দলীয় পতাকাও মাটিতে লুটিয়ে থাকতে দেখা যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, শেষ দফার ভোটের পর বিভিন্ন এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে থাকতে দেখেই উচ্ছ্বাসের আতিশয্যে এই হামলা চালিয়েছে পদ্মশিবিরের কর্মীরা। এই ঘটনায় ইতিমধ্যেই হলদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পালটা তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই ভাঙচুরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই; বরং তৃণমূলের নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। হলদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে কেবল হলদিয়াই নয়, ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও। ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে মারধর ও গুলি চালানোর অভিযোগের পাশাপাশি বেহালাতেও প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। গণনার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই অশান্তি ও রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার