Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ব্যালটেই হোক এসআইআর-এর জবাব! আকাশছোঁয়া ভাড়া অগ্রাহ্য করে সুদূর ফিনল্যান্ড থেকে বারুইপুরে ভোট দিতে ফিরলেন পাকিজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
ব্যালটেই হোক এসআইআর-এর জবাব! আকাশছোঁয়া ভাড়া অগ্রাহ্য করে সুদূর ফিনল্যান্ড থেকে বারুইপুরে ভোট দিতে ফিরলেন পাকিজা
File image

গণতন্ত্রের উৎসবে শামিল হতে সাত সমুদ্র তেরো নদী পার করে দেশে ফিরলেন বারুইপুরের পাকিজা মণ্ডল। পেশাসূত্রে দীর্ঘদিন ফিনল্যান্ডে থাকলেও, জন্মভিটের প্রতি টান আর অধিকার রক্ষার তাগিদে হাজার মাইল পথ পাড়ি দিলেন তিনি। 




বুধবার মদারহাট পপুলার অ্যাকাডেমি বুথে ভোট দিয়ে পাকিজা স্পষ্ট জানালেন, এবারের ভোট তাঁর কাছে কেবল অধিকার রক্ষা নয়, বরং এক প্রতিবাদের ভাষা। রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার যে ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে ব্যালট বক্সে নিজের রায় জানাতে মরিয়া ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় স্বামী মোস্তাক আলিকে ফিনল্যান্ডেই রেখে আসতে হয়েছে, তবে সাড়ে তিন বছরের সন্তানকে নিয়ে জেদ বজায় রেখে দেশে ফিরেছেন শুধুমাত্র আজকের দিনটির জন্য।




বুথ থেকে হাসিমুখে বেরিয়ে পাকিজা বলেন, “আমার অনেক আত্মীয়স্বজনের নাম ভোটার তালিকা সংশোধনের পর ডিলিট করে দেওয়া হয়েছে, তাঁরা এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। এই বঞ্চনার জবাব দিতেই ফিনল্যান্ড থেকে ছুটে আসা।” পাকিজার আশঙ্কা ছিল, সশরীরে উপস্থিত হয়ে ভোট না দিলে হয়তো তাঁর নামও তালিকা থেকে চিরতরে মুছে যেতে পারে। সেই আশঙ্কার মেঘ সরিয়ে আর অন্যায়ের প্রতিবাদ করতে যুদ্ধের বাজারেও দামী টিকিট কেটে দেশে ফেরার এই নজির সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 




বারুইপুর পশ্চিম কেন্দ্রের এই সচেতন ভোটার প্রমাণ করে দিলেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে প্রতিটি ভোটের দাম অপরিসীম এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ভোটাধিকার প্রয়োগ।

বিষয় : WestBengalElection SIRWestBengal politicalcontroversy bariipur finlandtoindia voterswareness

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ব্যালটেই হোক এসআইআর-এর জবাব! আকাশছোঁয়া ভাড়া অগ্রাহ্য করে সুদূর ফিনল্যান্ড থেকে বারুইপুরে ভোট দিতে ফিরলেন পাকিজা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
গণতন্ত্রের উৎসবে শামিল হতে সাত সমুদ্র তেরো নদী পার করে দেশে ফিরলেন বারুইপুরের পাকিজা মণ্ডল। পেশাসূত্রে দীর্ঘদিন ফিনল্যান্ডে থাকলেও, জন্মভিটের প্রতি টান আর অধিকার রক্ষার তাগিদে হাজার মাইল পথ পাড়ি দিলেন তিনি। বুধবার মদারহাট পপুলার অ্যাকাডেমি বুথে ভোট দিয়ে পাকিজা স্পষ্ট জানালেন, এবারের ভোট তাঁর কাছে কেবল অধিকার রক্ষা নয়, বরং এক প্রতিবাদের ভাষা। রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার যে ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে ব্যালট বক্সে নিজের রায় জানাতে মরিয়া ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় স্বামী মোস্তাক আলিকে ফিনল্যান্ডেই রেখে আসতে হয়েছে, তবে সাড়ে তিন বছরের সন্তানকে নিয়ে জেদ বজায় রেখে দেশে ফিরেছেন শুধুমাত্র আজকের দিনটির জন্য।বুথ থেকে হাসিমুখে বেরিয়ে পাকিজা বলেন, “আমার অনেক আত্মীয়স্বজনের নাম ভোটার তালিকা সংশোধনের পর ডিলিট করে দেওয়া হয়েছে, তাঁরা এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। এই বঞ্চনার জবাব দিতেই ফিনল্যান্ড থেকে ছুটে আসা।” পাকিজার আশঙ্কা ছিল, সশরীরে উপস্থিত হয়ে ভোট না দিলে হয়তো তাঁর নামও তালিকা থেকে চিরতরে মুছে যেতে পারে। সেই আশঙ্কার মেঘ সরিয়ে আর অন্যায়ের প্রতিবাদ করতে যুদ্ধের বাজারেও দামী টিকিট কেটে দেশে ফেরার এই নজির সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বারুইপুর পশ্চিম কেন্দ্রের এই সচেতন ভোটার প্রমাণ করে দিলেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে প্রতিটি ভোটের দাম অপরিসীম এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ভোটাধিকার প্রয়োগ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার