Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জেলায় জেলায় ইভিএম বিভ্রাট, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ ভোটারদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
জেলায় জেলায় ইভিএম বিভ্রাট, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ ভোটারদের
AI GENERATED PICTURE

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম ও ভিভিপ্যাড বিকল হওয়ার খবর আসতে শুরু করেছে। কলকাতা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া ও পূর্ব বর্ধমানের একাধিক বুথে যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে ভোট শুরু করা যায়নি। 




কোথাও ১৫-২০ মিনিট, আবার কোথাও ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ থাকায় গরমে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। নদীয়ার রানাঘাট উত্তর-পূর্ব এবং নবদ্বীপের একাধিক বুথে মেশিন খারাপ হওয়ার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী নিজেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।




বিভ্রাটের চিত্র দেখা গেছে উলুবেড়িয়া এবং মন্তেশ্বর বিধানসভাতেও। মন্তেশ্বরের রাইগ্রামে ভিভিপ্যাডে ছবি না ওঠার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, এমনকি সেখানে সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে, কাটোয়ার রবীন্দ্র ভবনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ভোটগ্রহণ বন্ধ থাকার পর মেশিন পরিবর্তন করে পুনরায় কাজ শুরু হয়। এই পরিস্থিতি নিয়ে কাটোয়ার মহকুমা শাসক কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের অসহযোগিতার দিকে আঙুল তুলেছেন। জেলায় জেলায় এই ইভিএম বিভ্রাট ও ভোটকর্মীদের সঙ্গে ভোটারদের বচসার ঘটনায় নির্বাচন কমিশনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

বিষয় : WestBengalElection evmglitches livenews votingline publicoutrang

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জেলায় জেলায় ইভিএম বিভ্রাট, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ ভোটারদের

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম ও ভিভিপ্যাড বিকল হওয়ার খবর আসতে শুরু করেছে। কলকাতা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া ও পূর্ব বর্ধমানের একাধিক বুথে যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে ভোট শুরু করা যায়নি। কোথাও ১৫-২০ মিনিট, আবার কোথাও ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ থাকায় গরমে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। নদীয়ার রানাঘাট উত্তর-পূর্ব এবং নবদ্বীপের একাধিক বুথে মেশিন খারাপ হওয়ার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী নিজেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।বিভ্রাটের চিত্র দেখা গেছে উলুবেড়িয়া এবং মন্তেশ্বর বিধানসভাতেও। মন্তেশ্বরের রাইগ্রামে ভিভিপ্যাডে ছবি না ওঠার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, এমনকি সেখানে সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে, কাটোয়ার রবীন্দ্র ভবনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ভোটগ্রহণ বন্ধ থাকার পর মেশিন পরিবর্তন করে পুনরায় কাজ শুরু হয়। এই পরিস্থিতি নিয়ে কাটোয়ার মহকুমা শাসক কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের অসহযোগিতার দিকে আঙুল তুলেছেন। জেলায় জেলায় এই ইভিএম বিভ্রাট ও ভোটকর্মীদের সঙ্গে ভোটারদের বচসার ঘটনায় নির্বাচন কমিশনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার