Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘বিজেপি কুপোকাত, এই দফায় হবে দফারফা’, ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক অভিষেক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
‘বিজেপি কুপোকাত, এই দফায় হবে দফারফা’, ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক অভিষেক
প্রতীকী ছবি

ভোটের সকালে মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরোনোর পরেই নির্বাচন কমিশনের পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে রীতিমতো তোপ দাগেন তিনি। অভিষেক অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে ভয় দেখাতে এক্তিয়ার বহির্ভূত কাজ করা হচ্ছে। 




তাঁর দাবি, কোনও নিয়ম না মেনেই তৃণমূল কর্মীদের বাড়িতে রেইড করা হচ্ছে এবং তাঁদের ধমকানো-চমকানো হচ্ছে। বিএনএস বা নির্বাচন কমিশনের গাইডলাইনে কোথাও পর্যবেক্ষকদের সরাসরি বাড়ি গিয়ে তল্লাশি চালানোর অধিকার দেওয়া নেই, তবুও উত্তরপ্রদেশ থেকে আসা এক অফিসার রুলবুক ভেঙে কাজ করছেন বলে সরব হন তিনি।




বিরোধীদের তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, গায়ের জোরে ৩০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েও কোনও লাভ হবে না। প্রথম দফার ভোটে বিজেপি ইতিমধ্যেই কুপোকাত হয়ে গিয়েছে এবং দ্বিতীয় দফায় তাদের অবস্থা আরও শোচনীয় হবে। 




তাঁর মতে, দিল্লির এই সমস্ত ‘ট্রিক’ বাংলার মানুষের ওপর কাজ করবে না। তৃণমূল কর্মীদের অযথা হেনস্থা করে ভোটের ফল বদলানো সম্ভব নয় বলেই তিনি মনে করেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী অভিষেক স্পষ্ট জানিয়ে দেন যে, ব্যালট বাক্স খুললেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস আগের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে।

বিষয় : WestBengalElection BengaliNews AdhirChowdhury ELECTIONUPDATE ajaypalsharma

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘বিজেপি কুপোকাত, এই দফায় হবে দফারফা’, ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক অভিষেক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের সকালে মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরোনোর পরেই নির্বাচন কমিশনের পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে রীতিমতো তোপ দাগেন তিনি। অভিষেক অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে ভয় দেখাতে এক্তিয়ার বহির্ভূত কাজ করা হচ্ছে। তাঁর দাবি, কোনও নিয়ম না মেনেই তৃণমূল কর্মীদের বাড়িতে রেইড করা হচ্ছে এবং তাঁদের ধমকানো-চমকানো হচ্ছে। বিএনএস বা নির্বাচন কমিশনের গাইডলাইনে কোথাও পর্যবেক্ষকদের সরাসরি বাড়ি গিয়ে তল্লাশি চালানোর অধিকার দেওয়া নেই, তবুও উত্তরপ্রদেশ থেকে আসা এক অফিসার রুলবুক ভেঙে কাজ করছেন বলে সরব হন তিনি।বিরোধীদের তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, গায়ের জোরে ৩০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েও কোনও লাভ হবে না। প্রথম দফার ভোটে বিজেপি ইতিমধ্যেই কুপোকাত হয়ে গিয়েছে এবং দ্বিতীয় দফায় তাদের অবস্থা আরও শোচনীয় হবে। তাঁর মতে, দিল্লির এই সমস্ত ‘ট্রিক’ বাংলার মানুষের ওপর কাজ করবে না। তৃণমূল কর্মীদের অযথা হেনস্থা করে ভোটের ফল বদলানো সম্ভব নয় বলেই তিনি মনে করেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী অভিষেক স্পষ্ট জানিয়ে দেন যে, ব্যালট বাক্স খুললেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস আগের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার