Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের কয়েক ঘণ্টা আগে বড় ধামাকা! অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় তরুণজ্যোতি, মনোনয়ন ঘিরে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬
ভোটের কয়েক ঘণ্টা আগে বড় ধামাকা! অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় তরুণজ্যোতি, মনোনয়ন ঘিরে বিস্ফোরক অভিযোগ
প্রতীকী ছবি

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগের রাতেই তুঙ্গে উঠল রাজারহাট-গোপালপুর কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর অভিযোগের মূল তির অদিতির মনোনয়নপত্রের দিকে। 




তরুণজ্যোতির দাবি, অদিতি মুন্সি তাঁর হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তথ্য গোপন করেছেন। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অদিতি ও দেবরাজ যৌথভাবে যে প্রচুর জমি কেনাবেচা করেছেন, তার কোনও উল্লেখ মনোনয়নপত্রে নেই বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এমনকি গত ২৫ মার্চ একটি বড় জমি বিক্রির অর্থ কোথায় গেল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।




তরুণজ্যোতি তিওয়ারি এই ঘটনায় 'বি সি গ্লোবাল' নামে একটি সংস্থার নামও টেনে এনেছেন। তাঁর বক্তব্য, বিপুল পরিমাণ সম্পত্তি কেনাবেচা হলেও সেই লভ্যাংশ বা অর্থের উৎস কেন জানানো হলো না? সংবাদমাধ্যমের সামনে তিনি সাফ জানান, একজন নাগরিক হিসেবে চুরির খবর পুলিশ, আয়কর বিভাগ কিংবা ইডি-সিবিআইকে জানানো তাঁর কর্তব্য এবং সেই তাগিদ থেকেই তিনি থানায় গিয়েছেন। 




নির্বাচনের ঠিক প্রাক্কালে প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের এই গুরুতর অভিযোগ রাজারহাট-গোপালপুরের ভোটের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তীর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের সকালে এই ‘সম্পত্তি বিতর্ক’ শেষ পর্যন্ত জনমতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

বিষয় : POLITICAL CHAOS aditimunsi tarunjyotitiwari pollsupdate rajarhatgopalpur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের কয়েক ঘণ্টা আগে বড় ধামাকা! অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় তরুণজ্যোতি, মনোনয়ন ঘিরে বিস্ফোরক অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগের রাতেই তুঙ্গে উঠল রাজারহাট-গোপালপুর কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর অভিযোগের মূল তির অদিতির মনোনয়নপত্রের দিকে। তরুণজ্যোতির দাবি, অদিতি মুন্সি তাঁর হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তথ্য গোপন করেছেন। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অদিতি ও দেবরাজ যৌথভাবে যে প্রচুর জমি কেনাবেচা করেছেন, তার কোনও উল্লেখ মনোনয়নপত্রে নেই বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এমনকি গত ২৫ মার্চ একটি বড় জমি বিক্রির অর্থ কোথায় গেল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।তরুণজ্যোতি তিওয়ারি এই ঘটনায় 'বি সি গ্লোবাল' নামে একটি সংস্থার নামও টেনে এনেছেন। তাঁর বক্তব্য, বিপুল পরিমাণ সম্পত্তি কেনাবেচা হলেও সেই লভ্যাংশ বা অর্থের উৎস কেন জানানো হলো না? সংবাদমাধ্যমের সামনে তিনি সাফ জানান, একজন নাগরিক হিসেবে চুরির খবর পুলিশ, আয়কর বিভাগ কিংবা ইডি-সিবিআইকে জানানো তাঁর কর্তব্য এবং সেই তাগিদ থেকেই তিনি থানায় গিয়েছেন। নির্বাচনের ঠিক প্রাক্কালে প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের এই গুরুতর অভিযোগ রাজারহাট-গোপালপুরের ভোটের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তীর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের সকালে এই ‘সম্পত্তি বিতর্ক’ শেষ পর্যন্ত জনমতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার