Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টানা প্রচার আর বৈশাখের তীব্র দহন, হেলিকপ্টারে ওঠার আগেই অসুস্থ দেব! এখন কেমন আছেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
টানা প্রচার আর বৈশাখের তীব্র দহন, হেলিকপ্টারে ওঠার আগেই অসুস্থ দেব! এখন কেমন আছেন অভিনেতা?
ছবি সংগৃহীত

রাজ্যে প্রথম দফার ভোট মিটতেই এখন সব নজর দ্বিতীয় দফার দিকে। দলীয় প্রার্থীদের সমর্থনে কোমর বেঁধে প্রচারে নেমেছেন তৃণমূলের তারকা প্রচারক দেব। কিন্তু শুক্রবার প্রচারস্থলে যাওয়ার পথেই তাল কাটল তাঁর শরীর। এদিন সকালে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে ওঠার ঠিক আগেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। সূত্রের খবর, সেখানে উপস্থিত চিকিৎসকরা তৎক্ষণাৎ তাঁর রক্তচাপ পরীক্ষা করেন।

 

দেখা যায়, স্বাভাবিকের তুলনায় তাঁর রক্তচাপ কিছুটা কমে গিয়েছিল এবং মাথা ঘোরার মতো উপসর্গও দেখা দেয়। তবে প্রাথমিক চিকিৎসার পর কিছুক্ষণ বিশ্রাম নিতেই সুস্থ বোধ করেন তিনি এবং নির্ধারিত সূচি মেনেই প্রচারের উদ্দেশে রওনা দেন।


অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের চূড়ান্ত ব্যস্ততায় গত কয়েকদিন ধরে তাঁর খাওয়া-দাওয়ার কোনও ঠিক নেই, চলছে চরম অনিয়ম। বৃহস্পতিবার সারাদিন হাড়ভাঙা খাটুনির পর শুক্রবার সকালেও রানাঘাট, মথুরাপুর ও ঘটকপুকুরে একাধিক কর্মসূচির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন তিনি। 


বৈশাখের এই অসহ্য গরমে সাধারণ মানুষের পাশাপাশি নাজেহাল দশা রাজনীতিকদেরও। নাওয়া-খাওয়া ভুলে নাগাড়ে জনসভা ও হুডখোলা গাড়িতে রোদে ঘুরে প্রচার চালানোর ফলেই এই শারীরিক অসুস্থতা বলে মনে করা হচ্ছে। যদিও অভিনেতা এখন সুস্থ আছেন এবং পুনরায় উদ্যম নিয়ে ময়দানে ফিরেছেন বলেই জানা গিয়েছে।

বিষয় : WESTBENGALELECTION ELECTIONCAMPAIGN dipakadhikaridev

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টানা প্রচার আর বৈশাখের তীব্র দহন, হেলিকপ্টারে ওঠার আগেই অসুস্থ দেব! এখন কেমন আছেন অভিনেতা?

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
রাজ্যে প্রথম দফার ভোট মিটতেই এখন সব নজর দ্বিতীয় দফার দিকে। দলীয় প্রার্থীদের সমর্থনে কোমর বেঁধে প্রচারে নেমেছেন তৃণমূলের তারকা প্রচারক দেব। কিন্তু শুক্রবার প্রচারস্থলে যাওয়ার পথেই তাল কাটল তাঁর শরীর। এদিন সকালে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে ওঠার ঠিক আগেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। সূত্রের খবর, সেখানে উপস্থিত চিকিৎসকরা তৎক্ষণাৎ তাঁর রক্তচাপ পরীক্ষা করেন। দেখা যায়, স্বাভাবিকের তুলনায় তাঁর রক্তচাপ কিছুটা কমে গিয়েছিল এবং মাথা ঘোরার মতো উপসর্গও দেখা দেয়। তবে প্রাথমিক চিকিৎসার পর কিছুক্ষণ বিশ্রাম নিতেই সুস্থ বোধ করেন তিনি এবং নির্ধারিত সূচি মেনেই প্রচারের উদ্দেশে রওনা দেন।অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের চূড়ান্ত ব্যস্ততায় গত কয়েকদিন ধরে তাঁর খাওয়া-দাওয়ার কোনও ঠিক নেই, চলছে চরম অনিয়ম। বৃহস্পতিবার সারাদিন হাড়ভাঙা খাটুনির পর শুক্রবার সকালেও রানাঘাট, মথুরাপুর ও ঘটকপুকুরে একাধিক কর্মসূচির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন তিনি। বৈশাখের এই অসহ্য গরমে সাধারণ মানুষের পাশাপাশি নাজেহাল দশা রাজনীতিকদেরও। নাওয়া-খাওয়া ভুলে নাগাড়ে জনসভা ও হুডখোলা গাড়িতে রোদে ঘুরে প্রচার চালানোর ফলেই এই শারীরিক অসুস্থতা বলে মনে করা হচ্ছে। যদিও অভিনেতা এখন সুস্থ আছেন এবং পুনরায় উদ্যম নিয়ে ময়দানে ফিরেছেন বলেই জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার