Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোথাবাড়িকাণ্ডে আরও বিপাকে আইনজীবী মোফাক্কেরুল! ২৭ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
মোথাবাড়িকাণ্ডে আরও বিপাকে আইনজীবী মোফাক্কেরুল! ২৭ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের
ছবি সংগৃহীত

মালদহের মোথাবাড়ি বিডিও অফিসে বিচারপতিদের আটকে রাখার ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগী আকরামূল বাগানির এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের (কলকাতার নগর দায়রা আদালত) মুখ্য বিচারক সুকুমার রায় ধৃত দু’জনকেই আগামী ২৭ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 


সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের নেপথ্যে মোফাক্কেরুলই মূল চক্রী বলে আদালতে দাবি করেছে এনআইএ। তদন্তকারীদের অভিযোগ, পুলিশের বাধা উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং উসকানিমূলক কাজের মাধ্যমে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তুলেছিলেন এই ধৃতরা।


এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ আদালতে জানান, এই ঘটনার গভীরে পৌঁছাতে এবং প্রকৃত সত্য উদঘাটন করতে ধৃতদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। অন্যদিকে, মোফাক্কেরুলের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জামিনের আবেদন জানিয়ে যুক্তি দিয়েছিলেন যে মোফাক্কেরুল পেশায় একজন আইনজীবী, তাই তাঁর পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।


 তবে সেই আরজি খারিজ করে দিয়ে তদন্তের স্বার্থে হেফাজতের আবেদনই মঞ্জুর করেন বিচারক। উল্লেখ্য, গত ১ এপ্রিল মোথাবাড়িতে সাতজন বিচারপতিকে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ এই ঘটনার তদন্তভার নেওয়ার পর এখনও পর্যন্ত মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয় : mothabariincient maldahnews kolkatacoart

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মোথাবাড়িকাণ্ডে আরও বিপাকে আইনজীবী মোফাক্কেরুল! ২৭ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
মালদহের মোথাবাড়ি বিডিও অফিসে বিচারপতিদের আটকে রাখার ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগী আকরামূল বাগানির এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের (কলকাতার নগর দায়রা আদালত) মুখ্য বিচারক সুকুমার রায় ধৃত দু’জনকেই আগামী ২৭ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের নেপথ্যে মোফাক্কেরুলই মূল চক্রী বলে আদালতে দাবি করেছে এনআইএ। তদন্তকারীদের অভিযোগ, পুলিশের বাধা উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং উসকানিমূলক কাজের মাধ্যমে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তুলেছিলেন এই ধৃতরা।এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ আদালতে জানান, এই ঘটনার গভীরে পৌঁছাতে এবং প্রকৃত সত্য উদঘাটন করতে ধৃতদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। অন্যদিকে, মোফাক্কেরুলের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জামিনের আবেদন জানিয়ে যুক্তি দিয়েছিলেন যে মোফাক্কেরুল পেশায় একজন আইনজীবী, তাই তাঁর পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সেই আরজি খারিজ করে দিয়ে তদন্তের স্বার্থে হেফাজতের আবেদনই মঞ্জুর করেন বিচারক। উল্লেখ্য, গত ১ এপ্রিল মোথাবাড়িতে সাতজন বিচারপতিকে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ এই ঘটনার তদন্তভার নেওয়ার পর এখনও পর্যন্ত মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার