Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাঝরাতে ইভিএম বদলের আতঙ্ক হলদিবাড়িতে! সেক্টর অফিসারের গাড়ি ঘিরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
মাঝরাতে ইভিএম বদলের আতঙ্ক হলদিবাড়িতে! সেক্টর অফিসারের গাড়ি ঘিরে বিজেপির বিক্ষোভ
ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। ছবি- সংগৃহীত

প্রথম দফার ভোট মিটতেই ইভিএম কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে সেক্টর অফিসারের গাড়িতে ‘অতিরিক্ত’ ইভিএম মেশিন থাকাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে উত্তেজনা। বিজেপির অভিযোগ, কোনো নিরাপত্তা ছাড়াই ইভিএম নিয়ে বুথের দিকে যাচ্ছিলেন সেক্টর অফিসার, যা মেশিন বদলানোর ষড়যন্ত্র হতে পারে। হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলের সামনে সেক্টর অফিসারের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায় ও অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ আলোচনার পর ডিসিআরসি কেন্দ্রে গিয়ে মেশিন পরীক্ষার আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হলেও, ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


অন্যদিকে, মেখলিগঞ্জের ডিসিআরসি সেন্টারের ভেতরে বিজেপি নেতার প্রবেশকে কেন্দ্র করে তৃণমূল ও পুলিশের মধ্যে শুরু হয় তুমুল বাগ্‌বিতণ্ডা। ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও বিজেপি যুব মোর্চার এক নেতা কীভাবে ডিসিআরসি-র ভেতরে ঢুকলেন, তা নিয়ে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি প্রশ্ন তুললে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সঙ্গে তৃণমূল নেতার বচসা ও পাল্টা হুমকির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজেপি প্রার্থী দধিরাম রায়ের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল মিথ্যে অভিযোগ তুলে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ভোট পরবর্তী এই ইভিএম বিতর্ক ও রাজনৈতিক তরজায় আপাতত সরগরম মেখলিগঞ্জের সীমান্ত শহর হলদিবাড়ি।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalElection Haldibari bjpvstmc EVMControversy Mekhliganj ElectionUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মাঝরাতে ইভিএম বদলের আতঙ্ক হলদিবাড়িতে! সেক্টর অফিসারের গাড়ি ঘিরে বিজেপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
প্রথম দফার ভোট মিটতেই ইভিএম কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে সেক্টর অফিসারের গাড়িতে ‘অতিরিক্ত’ ইভিএম মেশিন থাকাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে উত্তেজনা। বিজেপির অভিযোগ, কোনো নিরাপত্তা ছাড়াই ইভিএম নিয়ে বুথের দিকে যাচ্ছিলেন সেক্টর অফিসার, যা মেশিন বদলানোর ষড়যন্ত্র হতে পারে। হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলের সামনে সেক্টর অফিসারের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায় ও অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ আলোচনার পর ডিসিআরসি কেন্দ্রে গিয়ে মেশিন পরীক্ষার আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হলেও, ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।অন্যদিকে, মেখলিগঞ্জের ডিসিআরসি সেন্টারের ভেতরে বিজেপি নেতার প্রবেশকে কেন্দ্র করে তৃণমূল ও পুলিশের মধ্যে শুরু হয় তুমুল বাগ্‌বিতণ্ডা। ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও বিজেপি যুব মোর্চার এক নেতা কীভাবে ডিসিআরসি-র ভেতরে ঢুকলেন, তা নিয়ে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি প্রশ্ন তুললে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সঙ্গে তৃণমূল নেতার বচসা ও পাল্টা হুমকির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজেপি প্রার্থী দধিরাম রায়ের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল মিথ্যে অভিযোগ তুলে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ভোট পরবর্তী এই ইভিএম বিতর্ক ও রাজনৈতিক তরজায় আপাতত সরগরম মেখলিগঞ্জের সীমান্ত শহর হলদিবাড়ি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার