Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ট্রাম্পের ‘নরক’ খোঁচায় ফুঁসছে ইরান, চুপ কেন মোদী? দিল্লির ‘কোমল’ জবাবে তোপ কংগ্রেসের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘নরক’ খোঁচায় ফুঁসছে ইরান, চুপ কেন মোদী? দিল্লির ‘কোমল’ জবাবে তোপ কংগ্রেসের!
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: ভারত ‘নরক’, ভারতীয়রা ‘গ্যাংস্টার’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কুরুচিকর মন্তব্যে যখন বিশ্ব রাজনীতি উত্তাল, তখন ভারতের ‘কোমল’ অবস্থান নিয়ে শুরু হল প্রবল বিতর্ক। ‘বন্ধু’ রাষ্ট্রের প্রেসিডেন্টের মুখ থেকে এমন অপমানজনক শব্দ শুনেও কেন কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছে না সাউথ ব্লক? এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবির। তবে, দিল্লির নীরবতার মাঝেই ট্রাম্পকে তুলোধোনা করে ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরান!


বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে, তাঁর গলায় কড়া প্রতিবাদের সুর শোনা যায়নি। বিষয়টিকে কার্যত এড়িয়ে গিয়ে তিনি বলেন, “এই সংক্রান্ত কিছু রিপোর্ট আমাদের নজরে এসেছে। আমরা এই বিতর্ককে এখানেই শেষ করছি।” সরকারের এই কৌশলগত অবস্থান নিয়ে ইতিমধ্যেই কূটনীতিবিদদের মধ্যে চর্চা শুরু হয়েছে।


দিল্লি মুখ কুলুপ আঁটলেও ট্রাম্পের বিষোদ্গারের পালটা দিয়েছে তেহরান! ভারতে অবস্থিত ইরানের দূতাবাস থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কড়া বার্তা দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, “ভারত ও চিন হল সভ্যতার আঁতুড়ঘর। প্রকৃতপক্ষে আসল নরক হল সেই জায়গা, যেখানে বসে একজন যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন।” বন্ধু রাষ্ট্রের অপমানের প্রতিবাদে ইরানের এই জোরালো সওয়াল আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পকে কোণঠাসা করেছে।


‘দুর্বল প্রধানমন্ত্রী’, তোপ কংগ্রেসের

এদিকে ট্রাম্প ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। তাদের দাবি, ভারতবিরোধী এমন মন্তব্যের বিরুদ্ধে সরকারের অবিলম্বে কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী ‘দুর্বল’ বলেই ট্রাম্প এমন কথা বলার সাহস পাচ্ছেন এবং এর খেসারত গোটা দেশকে দিতে হচ্ছে। কংগ্রেসের প্রশ্ন, ভারতের সম্মান যখন বিদেশের মাটিতে ভূলুণ্ঠিত হচ্ছে, তখন কেন সরকারের এই নতমস্তক অবস্থান?


ট্রাম্পের এই ‘হেলহোল’ মন্তব্য কি ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে স্থায়ী ফাটল ধরাবে? দিল্লির এই কৌশলী নিরবতা না কি ইরানের মতো কড়া অবস্থান— কোনটি সঠিক কূটনীতি, তা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

বিষয় : DonaldTrump globalpolitics IRANSTANDSWITHINDIA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ট্রাম্পের ‘নরক’ খোঁচায় ফুঁসছে ইরান, চুপ কেন মোদী? দিল্লির ‘কোমল’ জবাবে তোপ কংগ্রেসের!

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
নয়াদিল্লি: ভারত ‘নরক’, ভারতীয়রা ‘গ্যাংস্টার’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কুরুচিকর মন্তব্যে যখন বিশ্ব রাজনীতি উত্তাল, তখন ভারতের ‘কোমল’ অবস্থান নিয়ে শুরু হল প্রবল বিতর্ক। ‘বন্ধু’ রাষ্ট্রের প্রেসিডেন্টের মুখ থেকে এমন অপমানজনক শব্দ শুনেও কেন কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছে না সাউথ ব্লক? এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবির। তবে, দিল্লির নীরবতার মাঝেই ট্রাম্পকে তুলোধোনা করে ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরান!বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে, তাঁর গলায় কড়া প্রতিবাদের সুর শোনা যায়নি। বিষয়টিকে কার্যত এড়িয়ে গিয়ে তিনি বলেন, “এই সংক্রান্ত কিছু রিপোর্ট আমাদের নজরে এসেছে। আমরা এই বিতর্ককে এখানেই শেষ করছি।” সরকারের এই কৌশলগত অবস্থান নিয়ে ইতিমধ্যেই কূটনীতিবিদদের মধ্যে চর্চা শুরু হয়েছে।দিল্লি মুখ কুলুপ আঁটলেও ট্রাম্পের বিষোদ্গারের পালটা দিয়েছে তেহরান! ভারতে অবস্থিত ইরানের দূতাবাস থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কড়া বার্তা দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, “ভারত ও চিন হল সভ্যতার আঁতুড়ঘর। প্রকৃতপক্ষে আসল নরক হল সেই জায়গা, যেখানে বসে একজন যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন।” বন্ধু রাষ্ট্রের অপমানের প্রতিবাদে ইরানের এই জোরালো সওয়াল আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পকে কোণঠাসা করেছে।‘দুর্বল প্রধানমন্ত্রী’, তোপ কংগ্রেসেরএদিকে ট্রাম্প ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। তাদের দাবি, ভারতবিরোধী এমন মন্তব্যের বিরুদ্ধে সরকারের অবিলম্বে কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী ‘দুর্বল’ বলেই ট্রাম্প এমন কথা বলার সাহস পাচ্ছেন এবং এর খেসারত গোটা দেশকে দিতে হচ্ছে। কংগ্রেসের প্রশ্ন, ভারতের সম্মান যখন বিদেশের মাটিতে ভূলুণ্ঠিত হচ্ছে, তখন কেন সরকারের এই নতমস্তক অবস্থান?ট্রাম্পের এই ‘হেলহোল’ মন্তব্য কি ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে স্থায়ী ফাটল ধরাবে? দিল্লির এই কৌশলী নিরবতা না কি ইরানের মতো কড়া অবস্থান— কোনটি সঠিক কূটনীতি, তা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার