ব্যবসায়িক শখ থেকে শুরু করেছিলেন রেস্তরাঁ ব্যবসা, কিন্তু বেঙ্গালুরুতে সেই শখেই যেন বড়সড় ধাক্কা খেলেন বিরাট কোহলি। ঋণের দায়ে শেষ পর্যন্ত পাততাড়ি গোটাতে বাধ্য হলো দক্ষিণী শহরের জনপ্রিয় রেস্তরাঁ 'ওয়ান৮ কমিউন'। জানা গিয়েছে, প্রায় ছ’মাসের ভাড়া, রক্ষণাবেক্ষণ খরচ এবং ট্যাক্স মিলিয়ে ২ কোটিরও বেশি টাকা বকেয়া থাকায় আদালতের নির্দেশে রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে অবস্থিত এই আউটলেটটির মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে আর্থিক দায় মেটাতে ব্যর্থ হচ্ছিল রেস্তরাঁ পরিচালনকারী সংস্থা ট্রিও হিলস হসপিটালিটি। শেষ পর্যন্ত উপায় না দেখে আদালতের দ্বারস্থ হতে হয় বাড়ির মালিককে, যার প্রেক্ষিতেই এই কড়া নির্দেশ।
তবে কেবল আর্থিক সংকটই নয়, বিতর্কের পাল্লাও ছিল ভারী। অভিযোগ উঠেছে যে, অগ্নিনির্বাপণ দফতরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই চলছিল এই ব্যবসা। পাশাপাশি নির্ধারিত সময়ের বেশি রাত পর্যন্ত খোলা রাখা এবং ধূমপানের নির্দিষ্ট জায়গা না থাকা নিয়ে গত বছর থেকেই একাধিকবার পুলিশ ও পুরসভার নোটিস পেয়েছিল এই রেস্তরাঁটি। সূত্রের খবর, বারবার নিয়মভঙ্গ ও বিতর্কের জেরে বেশ কিছুদিন আগেই এই আউটলেট থেকে নিজের নাম ও ব্র্যান্ডের পরিচয় সরিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি।
কোহলির ব্র্যান্ড সরে যাওয়া এবং পর পর মামলার জেরে ক্রমশ গ্রাহক কমতে শুরু করেছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, সমস্ত বকেয়া টাকা পরিশোধ না করা পর্যন্ত আপাতত তালাবন্ধই থাকছে বিরাটের এই স্বপ্নের রেস্তরাঁ।
বিষয় : viratkohli one8commune restaurant

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন