Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারত ভ্রমণে এসে চরম লাঞ্ছনা: কর্ণাটকের হোমস্টেতে ধর্ষিতা মার্কিন তরুণী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
ভারত ভ্রমণে এসে চরম লাঞ্ছনা: কর্ণাটকের হোমস্টেতে ধর্ষিতা মার্কিন তরুণী
প্রতীকী ছবি

ভারতে বেড়াতে এসে এক নারকীয় অভিজ্ঞতার শিকার হলেন এক মার্কিন তরুণী। কর্ণাটকের কোদাগু জেলার কুট্টা এলাকার একটি হোমস্টেতে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে।


 পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মীর নাম ব্রুজেশ কুমার, যে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে ঘটনার ভয়াবহতা আরও বাড়ে যখন হোমস্টের মালিক অপরাধ ধামাচাপা দিতে ওই তরুণীকে কার্যত গৃহবন্দি করে রাখেন। অভিযোগ জানানোর পথ বন্ধ করতে টানা তিনদিন হোমস্টের ওয়াইফাই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যাতে প্রত্যন্ত ওই এলাকা থেকে ওই বিদেশিনী কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন। শেষ পর্যন্ত মহীশূর ভ্রমণের অজুহাতে কোনওরকমে সেই হোমস্টে থেকে নিষ্কৃতি পান তিনি।


মহীশূরে পৌঁছেই ওই তরুণী ভারতের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জানান। দূতাবাসের সক্রিয় হস্তক্ষেপে এবং নির্দেশে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। মার্কিন দূতাবাসের বার্তার পরেই মহীশূর ও কোদাগু পুলিশ যৌথভাবে তদন্তে নামে এবং কুট্টা থানা এলাকায় ওই হোমস্টে কর্মী ও মালিককে গ্রেপ্তার করে। কোদাগুর পুলিশ সুপার জানিয়েছেন, বিদেশিনীকে যৌন হেনস্তা ও তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ভারতের পর্যটন মানচিত্রে এই ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন তুলে দিল।

বিষয় : CrimeNews INDIAN CITIZENS SAFETY pAHALGAMATTACK karnatakapolice uscitizen justiceforvictim

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারত ভ্রমণে এসে চরম লাঞ্ছনা: কর্ণাটকের হোমস্টেতে ধর্ষিতা মার্কিন তরুণী

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
ভারতে বেড়াতে এসে এক নারকীয় অভিজ্ঞতার শিকার হলেন এক মার্কিন তরুণী। কর্ণাটকের কোদাগু জেলার কুট্টা এলাকার একটি হোমস্টেতে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মীর নাম ব্রুজেশ কুমার, যে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে ঘটনার ভয়াবহতা আরও বাড়ে যখন হোমস্টের মালিক অপরাধ ধামাচাপা দিতে ওই তরুণীকে কার্যত গৃহবন্দি করে রাখেন। অভিযোগ জানানোর পথ বন্ধ করতে টানা তিনদিন হোমস্টের ওয়াইফাই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যাতে প্রত্যন্ত ওই এলাকা থেকে ওই বিদেশিনী কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন। শেষ পর্যন্ত মহীশূর ভ্রমণের অজুহাতে কোনওরকমে সেই হোমস্টে থেকে নিষ্কৃতি পান তিনি।মহীশূরে পৌঁছেই ওই তরুণী ভারতের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জানান। দূতাবাসের সক্রিয় হস্তক্ষেপে এবং নির্দেশে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। মার্কিন দূতাবাসের বার্তার পরেই মহীশূর ও কোদাগু পুলিশ যৌথভাবে তদন্তে নামে এবং কুট্টা থানা এলাকায় ওই হোমস্টে কর্মী ও মালিককে গ্রেপ্তার করে। কোদাগুর পুলিশ সুপার জানিয়েছেন, বিদেশিনীকে যৌন হেনস্তা ও তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ভারতের পর্যটন মানচিত্রে এই ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার