Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতার রাজপথে মেগা-শো! ভোট-প্রচারের শেষবেলায় যাদবপুর টু ভবানীপুর মহামিছিল মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
কলকাতার রাজপথে মেগা-শো! ভোট-প্রচারের শেষবেলায় যাদবপুর টু ভবানীপুর মহামিছিল মমতার
FILE IMAGE

কলকাতা: ‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে’ শেষ হাসিকে হাসবেন? তা নিয়ে জল্পনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতার রাজপথে মেগা শো-এর প্রস্তুতি সেরে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ এপ্রিল, দ্বিতীয় তথা শেষ দফার প্রচারের অন্তিম লগ্নে তিলোত্তমার রাজপথে মহামিছিল করবেন তিনি। যাদবপুর থেকে শুরু হয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর পর্যন্ত এই মিছিলে একযোগে ছয়টি বিধানসভা এলাকা ছুঁয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো।


তৃণমূল সূত্রে খবর, আগে ২৪ এপ্রিল এই মিছিল হওয়ার কথা থাকলেও, পরে রণকৌশল বদলে তা ২৭ তারিখ করা হয়। ওই দিন দুপুরে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে জনজোয়ার। মিছিলটি ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট ও বালিগঞ্জ ফাঁড়ি অতিক্রম করে ভবানীপুরে গিয়ে শেষ হবে। এই দীর্ঘ যাত্রাপথে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, রাসবিহারী, কসবা এবং ভবানীপুর - এই গুরুত্বপূর্ণ আসনগুলিতে দলের শক্তি প্রদর্শন করবেন।


এই মহামিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি পা মেলাবেন টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদার, রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার, বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার প্রার্থী জাভেদ খান। বৃহস্পতিবার ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষ হওয়ার পরই নিজের ঘরের মাঠ অর্থাৎ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন মমতা।


এতদিন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের উপর নিজের কেন্দ্র ভবানীপুর সামলানোর ভার থাকলেও, শেষবেলায় নিজেই দলপতির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন মমতা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের শেষ কয়েক ঘণ্টায় কলকাতার এই মহামিছিল ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, তার উপর অনেকাংশেই নির্ভর করবে দ্বিতীয় দফার ফলাফল।

বিষয় : Mamata Banerjee WestBengalElection MEGARALLY jadavpur to bhowanipore lastphasecampaign

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কলকাতার রাজপথে মেগা-শো! ভোট-প্রচারের শেষবেলায় যাদবপুর টু ভবানীপুর মহামিছিল মমতার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে’ শেষ হাসিকে হাসবেন? তা নিয়ে জল্পনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতার রাজপথে মেগা শো-এর প্রস্তুতি সেরে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ এপ্রিল, দ্বিতীয় তথা শেষ দফার প্রচারের অন্তিম লগ্নে তিলোত্তমার রাজপথে মহামিছিল করবেন তিনি। যাদবপুর থেকে শুরু হয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর পর্যন্ত এই মিছিলে একযোগে ছয়টি বিধানসভা এলাকা ছুঁয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো।তৃণমূল সূত্রে খবর, আগে ২৪ এপ্রিল এই মিছিল হওয়ার কথা থাকলেও, পরে রণকৌশল বদলে তা ২৭ তারিখ করা হয়। ওই দিন দুপুরে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে জনজোয়ার। মিছিলটি ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট ও বালিগঞ্জ ফাঁড়ি অতিক্রম করে ভবানীপুরে গিয়ে শেষ হবে। এই দীর্ঘ যাত্রাপথে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, রাসবিহারী, কসবা এবং ভবানীপুর - এই গুরুত্বপূর্ণ আসনগুলিতে দলের শক্তি প্রদর্শন করবেন।এই মহামিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি পা মেলাবেন টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদার, রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার, বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার প্রার্থী জাভেদ খান। বৃহস্পতিবার ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষ হওয়ার পরই নিজের ঘরের মাঠ অর্থাৎ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন মমতা।এতদিন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের উপর নিজের কেন্দ্র ভবানীপুর সামলানোর ভার থাকলেও, শেষবেলায় নিজেই দলপতির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন মমতা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের শেষ কয়েক ঘণ্টায় কলকাতার এই মহামিছিল ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, তার উপর অনেকাংশেই নির্ভর করবে দ্বিতীয় দফার ফলাফল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার