Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লজ্জা তো অপরাধীদের, আমার মেয়ের কেন?’ মোদীর কাছে অভয়ার নাম-ছবি প্রকাশের দাবি মায়ের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
লজ্জা তো অপরাধীদের, আমার মেয়ের কেন?’ মোদীর কাছে অভয়ার নাম-ছবি প্রকাশের দাবি মায়ের!
সংগৃহীত

পানিহাটি: সুপ্রিম কোর্টের কড়া আইনি রক্ষাকবচ সরিয়ে এবার মেয়ের নাম ও পরিচয় প্রকাশ্য়ে আনতে চান অভয়ার মা। দেশের প্রচলিত আইনের বিপরীতে গিয়ে খোদ প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে আর্জি জানালেন পানিহাটি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর দাবি, নির্যাতিতার পরিচয় গোপন রাখার এই প্রথা আসলে অপরাধীদেরই পরোক্ষ সুবিধা করে দেয়।


অভয়া কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য, তখন আইনি বাধ্যবাধকতায় তাঁর নাম ও ছবি গোপন রাখা হয়েছিল সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। এমনকী, পরিবারের সদস্যদের পরিচয়ও দীর্ঘ সময় আড়ালে ছিল। তবে, রত্না সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই প্রেক্ষাপট বদলেছে। তিনি মনে করেন, “যারা অপরাধ করে, তারা খোলা মুখে চারিপাশে ঘুরে বেড়ায়। অথচ যাঁর সঙ্গে অন্যায় হল তাকেই ‘নির্যাতিতা’ বলে দাগিয়ে দিয়ে আড়ালে রাখা হয়।”

রত্না দেবনাথ প্রধানমন্ত্রীর কাছে একটি নতুন বিল আনার প্রস্তাব দিয়েছেন। যাতে ভবিষ্যতে সমস্ত নির্যাতিতার ছবি ও পরিচয় প্রকাশ্যে আনা সম্ভব হয়। তাঁর যুক্তি, এতে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে এবং নির্যাতিতার পরিবারকে কোনও হীনম্মন্যতায় ভুগতে হবে না।


উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল পানিহাটির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, সেদিন তিনি অভয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখাও করতে পারেন। সুবিচারের লড়াই থেকে রাজনীতির ময়দান - অভয়ার মায়ের এই আর্জি ভোটমুখী বাংলায় নতুন এক বিতর্কের রসদ দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : BJP ratnadebnath PM MODI panihatielection justiceforrgkar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


লজ্জা তো অপরাধীদের, আমার মেয়ের কেন?’ মোদীর কাছে অভয়ার নাম-ছবি প্রকাশের দাবি মায়ের!

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
পানিহাটি: সুপ্রিম কোর্টের কড়া আইনি রক্ষাকবচ সরিয়ে এবার মেয়ের নাম ও পরিচয় প্রকাশ্য়ে আনতে চান অভয়ার মা। দেশের প্রচলিত আইনের বিপরীতে গিয়ে খোদ প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে আর্জি জানালেন পানিহাটি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর দাবি, নির্যাতিতার পরিচয় গোপন রাখার এই প্রথা আসলে অপরাধীদেরই পরোক্ষ সুবিধা করে দেয়।অভয়া কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য, তখন আইনি বাধ্যবাধকতায় তাঁর নাম ও ছবি গোপন রাখা হয়েছিল সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। এমনকী, পরিবারের সদস্যদের পরিচয়ও দীর্ঘ সময় আড়ালে ছিল। তবে, রত্না সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই প্রেক্ষাপট বদলেছে। তিনি মনে করেন, “যারা অপরাধ করে, তারা খোলা মুখে চারিপাশে ঘুরে বেড়ায়। অথচ যাঁর সঙ্গে অন্যায় হল তাকেই ‘নির্যাতিতা’ বলে দাগিয়ে দিয়ে আড়ালে রাখা হয়।”রত্না দেবনাথ প্রধানমন্ত্রীর কাছে একটি নতুন বিল আনার প্রস্তাব দিয়েছেন। যাতে ভবিষ্যতে সমস্ত নির্যাতিতার ছবি ও পরিচয় প্রকাশ্যে আনা সম্ভব হয়। তাঁর যুক্তি, এতে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে এবং নির্যাতিতার পরিবারকে কোনও হীনম্মন্যতায় ভুগতে হবে না।উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল পানিহাটির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, সেদিন তিনি অভয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখাও করতে পারেন। সুবিচারের লড়াই থেকে রাজনীতির ময়দান - অভয়ার মায়ের এই আর্জি ভোটমুখী বাংলায় নতুন এক বিতর্কের রসদ দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার