Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে ধুন্ধুমার নন্দীগ্রামে! সুফিয়ানের জামাইকে হাতেনাতে ধরল বিজেপি? টাকা বিলি না চক্রান্ত - সত্যিটা আসলে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
ভোটের মুখে ধুন্ধুমার নন্দীগ্রামে! সুফিয়ানের জামাইকে হাতেনাতে ধরল বিজেপি? টাকা বিলি না চক্রান্ত - সত্যিটা আসলে কী?

নন্দীগ্রাম:প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঠিক তার ৪৮ ঘণ্টা আগেই রণক্ষেত্র হয়ে উঠল নন্দীগ্রাম। গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা শেখ সুফিয়ানের জামাই তথা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাবিবুল ওরফে নান্টু। ভোটের মুখে শাসকদলের এই নেতার গ্রেফতারিতে চড়ছে রাজনীতির পারদ।


বিজেপির অভিযোগ, সোমবার রাতে মহম্মদপুর এলাকার ৫৪ নম্বর বুথে প্রচারে বেরিয়েছিলেন নান্টু। সেই সময় ভোটারদের মধ্যে প্রকাশ্যে টাকা বিলি করছিলেন তিনি! স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, শুধু টাকা বিলিই নয়, মহিলাদের টাকা দিয়ে প্রভাবিত করার পাশাপাশি হুমকিও দিচ্ছিলেন এই তৃণমূল নেতা। বিজেপির নন্দীগ্রাম মণ্ডল ১-এর সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন, “নান্টু হাতেনাতে ধরা পড়েছে। ও বলছিল, গতবার দেবব্রত মাইতির যে অবস্থা করা হয়েছিল, এবার তোদের স্বামীদেরও সেই দশা হবে। স্থানীয় মহিলারা বিক্ষোভে ফেটে পড়লে পুলিশ এসে ওকে এবং ওর শাগরেদ পলাশকে গ্রেফতার করে।”

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। সেখানে নান্টুকে আত্মপক্ষ সমর্থন করে বলতে শোনা যায়, “টাকা কোথায়? আমি তো শুধু ভোটপ্রচারে এসেছি।” পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই হাবিবুলকে গ্রেফতার করা হয়েছে।


অন্যদিকে, এই ঘটনাকে বিজেপির ‘সাজানো চক্রান্ত’ বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায়ের পাল্টা তোপ, “নান্টু নিজের পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন। বিজেপি হার নিশ্চিত জেনে এখন নির্বাচন কমিশন আর পুলিশকে ব্যবহার করে আমাদের নেতৃত্বকে দমাতে চাইছে। মিথ্যে অভিযোগে ওকে ফাঁসানো হয়েছে।”


ভোটের ঠিক আগে হাইভোল্টেজ নন্দীগ্রামে এই গ্রেফতারির প্রভাব ব্যালট বক্সে কতটা পড়ে, এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection TMC NANDIGRAM sheikhhabibul

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের মুখে ধুন্ধুমার নন্দীগ্রামে! সুফিয়ানের জামাইকে হাতেনাতে ধরল বিজেপি? টাকা বিলি না চক্রান্ত - সত্যিটা আসলে কী?

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
নন্দীগ্রাম:প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঠিক তার ৪৮ ঘণ্টা আগেই রণক্ষেত্র হয়ে উঠল নন্দীগ্রাম। গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা শেখ সুফিয়ানের জামাই তথা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাবিবুল ওরফে নান্টু। ভোটের মুখে শাসকদলের এই নেতার গ্রেফতারিতে চড়ছে রাজনীতির পারদ।বিজেপির অভিযোগ, সোমবার রাতে মহম্মদপুর এলাকার ৫৪ নম্বর বুথে প্রচারে বেরিয়েছিলেন নান্টু। সেই সময় ভোটারদের মধ্যে প্রকাশ্যে টাকা বিলি করছিলেন তিনি! স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, শুধু টাকা বিলিই নয়, মহিলাদের টাকা দিয়ে প্রভাবিত করার পাশাপাশি হুমকিও দিচ্ছিলেন এই তৃণমূল নেতা। বিজেপির নন্দীগ্রাম মণ্ডল ১-এর সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন, “নান্টু হাতেনাতে ধরা পড়েছে। ও বলছিল, গতবার দেবব্রত মাইতির যে অবস্থা করা হয়েছিল, এবার তোদের স্বামীদেরও সেই দশা হবে। স্থানীয় মহিলারা বিক্ষোভে ফেটে পড়লে পুলিশ এসে ওকে এবং ওর শাগরেদ পলাশকে গ্রেফতার করে।”সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। সেখানে নান্টুকে আত্মপক্ষ সমর্থন করে বলতে শোনা যায়, “টাকা কোথায়? আমি তো শুধু ভোটপ্রচারে এসেছি।” পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই হাবিবুলকে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে, এই ঘটনাকে বিজেপির ‘সাজানো চক্রান্ত’ বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায়ের পাল্টা তোপ, “নান্টু নিজের পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন। বিজেপি হার নিশ্চিত জেনে এখন নির্বাচন কমিশন আর পুলিশকে ব্যবহার করে আমাদের নেতৃত্বকে দমাতে চাইছে। মিথ্যে অভিযোগে ওকে ফাঁসানো হয়েছে।”ভোটের ঠিক আগে হাইভোল্টেজ নন্দীগ্রামে এই গ্রেফতারির প্রভাব ব্যালট বক্সে কতটা পড়ে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার