Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আমরির স্মৃতি উস্কে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন: গাছতলায় স্যালাইন হাতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
আমরির স্মৃতি উস্কে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন: গাছতলায় স্যালাইন হাতে রোগীরা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সল্টলেকের করুণাময়ী এলাকা। আনন্দলোক হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটারের এসি-তে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর, যা ঢাকুরিয়ার আমরি হাসপাতালের সেই ভয়াবহ স্মৃতিকে আবারও উসকে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা জানলা দিয়ে বেরিয়ে আসতে দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।


বিপদ এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালের প্রায় ৭০-৭২ জন রোগীকে বাইরে বের করে আনা হয়। দমকলকর্মীদের সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। রোগীদের অ্যাম্বুল্যান্সে করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ শুরু হলেও, অনেককেই হাসপাতালের বাইরে খোলা আকাশের নীচে বা গাছতলায় হাতে স্যালাইনের বোতল নিয়ে বসে থাকতে দেখা যায়। 


এই দৃশ্য দেখে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবারগুলি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সমস্ত রোগী নিরাপদে রয়েছেন এবং দ্রুত তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে দমকলকর্মীরা হাসপাতালের প্রতিটি কোণ খতিয়ে দেখছেন যাতে কেউ ভিতরে আটকে না থাকেন।

বিষয় : Kolkata FIREACCIDENT firesafety SALTLAKEACCIDENT emergencysituation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আমরির স্মৃতি উস্কে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন: গাছতলায় স্যালাইন হাতে রোগীরা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
মঙ্গলবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সল্টলেকের করুণাময়ী এলাকা। আনন্দলোক হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটারের এসি-তে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর, যা ঢাকুরিয়ার আমরি হাসপাতালের সেই ভয়াবহ স্মৃতিকে আবারও উসকে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা জানলা দিয়ে বেরিয়ে আসতে দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।বিপদ এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালের প্রায় ৭০-৭২ জন রোগীকে বাইরে বের করে আনা হয়। দমকলকর্মীদের সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। রোগীদের অ্যাম্বুল্যান্সে করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ শুরু হলেও, অনেককেই হাসপাতালের বাইরে খোলা আকাশের নীচে বা গাছতলায় হাতে স্যালাইনের বোতল নিয়ে বসে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবারগুলি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সমস্ত রোগী নিরাপদে রয়েছেন এবং দ্রুত তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে দমকলকর্মীরা হাসপাতালের প্রতিটি কোণ খতিয়ে দেখছেন যাতে কেউ ভিতরে আটকে না থাকেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার