Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের ডিউটির মাঝেই সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা জওয়ানের! শোরগোল রেজিনগরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
ভোটের ডিউটির মাঝেই সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা জওয়ানের! শোরগোল রেজিনগরে
ছবি সংগৃহীত

রেজিনগর: প্রথম দফার নির্বাচনের ঠিক তিনদিন আগে মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা। ভোটের ডিউটি করতে এসে নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কেন্দ্রীয় বাহিনীর (CRPF) জওয়ান। সোমবার দুপুরে রেজিনগর বিধানসভাকেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাজারসৌ উচ্চমাধ্যমিক হাইস্কুলে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী শিবির রয়েছে। সেখানেই মোতায়েন ছিল সিআরপিএফ-এর ১৪২ নম্বর ব্যাটেলিয়ন। সোমবার দুপুরের একটু আগে আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর। সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন, ওই ব্যাটেলিয়নের এক হেড কনস্টেবল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন! 


সূত্রের খবর, ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। তিনি মাসখানেক আগেই অসমের নির্বাচনী দায়িত্ব সামলে বাংলায় এসেছিলেন। এদিন তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেকেই গুলি করেন। গুলিটি তাঁর বাঁ কাঁধ এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। জওয়ানের এমন চরম পদক্ষেপের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের ক্লান্তি বা ব্যক্তিগত কোনও মানসিক চাপ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে।


গুলিবিদ্ধ জওয়ানকে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভোটের মুখে এমন ঘটনায় জওয়ানদের মানসিক স্বাস্থ্য এবং কাজের চাপ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ ও আধাসামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তারা।

বিষয় : WestBengalElection CRPF ELECTIONDUTY suicideattempt

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের ডিউটির মাঝেই সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা জওয়ানের! শোরগোল রেজিনগরে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
রেজিনগর: প্রথম দফার নির্বাচনের ঠিক তিনদিন আগে মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা। ভোটের ডিউটি করতে এসে নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কেন্দ্রীয় বাহিনীর (CRPF) জওয়ান। সোমবার দুপুরে রেজিনগর বিধানসভাকেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাজারসৌ উচ্চমাধ্যমিক হাইস্কুলে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী শিবির রয়েছে। সেখানেই মোতায়েন ছিল সিআরপিএফ-এর ১৪২ নম্বর ব্যাটেলিয়ন। সোমবার দুপুরের একটু আগে আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর। সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন, ওই ব্যাটেলিয়নের এক হেড কনস্টেবল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন! সূত্রের খবর, ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। তিনি মাসখানেক আগেই অসমের নির্বাচনী দায়িত্ব সামলে বাংলায় এসেছিলেন। এদিন তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেকেই গুলি করেন। গুলিটি তাঁর বাঁ কাঁধ এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। জওয়ানের এমন চরম পদক্ষেপের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের ক্লান্তি বা ব্যক্তিগত কোনও মানসিক চাপ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে।গুলিবিদ্ধ জওয়ানকে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভোটের মুখে এমন ঘটনায় জওয়ানদের মানসিক স্বাস্থ্য এবং কাজের চাপ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ ও আধাসামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তারা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার