Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে রেশন দুর্নীতিতে ফের ইডির হানা: সিজিও-তে তলব জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ বারিক বিশ্বাসকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
ভোটের মুখে রেশন দুর্নীতিতে ফের ইডির হানা: সিজিও-তে তলব জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ বারিক বিশ্বাসকে
ছবি: সংগৃহীত

নির্বাচনী আবহে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার রেশন দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


আজ সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির বিপুল অর্থ লেনদেন এবং প্রভাবশালী যোগসাজশের বিষয়ে বারিককে জেরা করা প্রয়োজন। এর আগে ২০২৪ সালের অগাস্ট মাসে বারিকের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা এবং তাঁর রাইস মিল থেকে প্রচুর নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই দীর্ঘ ব্যবধানের পর ফের তাঁকে তলব করা হয়েছে।


তদন্তকারীদের নজরে এবার মূলত বাংলাদেশে গম ও চাল পাচারের অভিযোগ। ইডি জানতে পেরেছে, রেশন দুর্নীতির টাকা খাটানোর পাশাপাশি সীমান্তপারের পাচারচক্রেও বারিক বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। কাদের মাধ্যমে ভিনদেশে এই পাচার চলত এবং এই চক্রে আরও কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা খতিয়ে দেখতে চান আধিকারিকেরা। 


উল্লেখ্য, বারিক বিশ্বাসের নাম এর আগেও সোনা ও গরু পাচার মামলায় উঠে এসেছিল। একাধিকবার তাঁর ডেরায় তল্লাশি চালালেও এবার ভোটের মুখে তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতি মামলার তদন্তে নতুন কোনো মোড় আনতে চাইছে ইডি।

বিষয় : ED WestBengalElection investigation JyotipriyoMallick cgocomplex barikbiswas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের মুখে রেশন দুর্নীতিতে ফের ইডির হানা: সিজিও-তে তলব জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ বারিক বিশ্বাসকে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
নির্বাচনী আবহে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার রেশন দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির বিপুল অর্থ লেনদেন এবং প্রভাবশালী যোগসাজশের বিষয়ে বারিককে জেরা করা প্রয়োজন। এর আগে ২০২৪ সালের অগাস্ট মাসে বারিকের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা এবং তাঁর রাইস মিল থেকে প্রচুর নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই দীর্ঘ ব্যবধানের পর ফের তাঁকে তলব করা হয়েছে।তদন্তকারীদের নজরে এবার মূলত বাংলাদেশে গম ও চাল পাচারের অভিযোগ। ইডি জানতে পেরেছে, রেশন দুর্নীতির টাকা খাটানোর পাশাপাশি সীমান্তপারের পাচারচক্রেও বারিক বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। কাদের মাধ্যমে ভিনদেশে এই পাচার চলত এবং এই চক্রে আরও কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা খতিয়ে দেখতে চান আধিকারিকেরা। উল্লেখ্য, বারিক বিশ্বাসের নাম এর আগেও সোনা ও গরু পাচার মামলায় উঠে এসেছিল। একাধিকবার তাঁর ডেরায় তল্লাশি চালালেও এবার ভোটের মুখে তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতি মামলার তদন্তে নতুন কোনো মোড় আনতে চাইছে ইডি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার