Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে কমিশনের নয়া ফরমান: বুথে যাওয়ার আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
ভোটের মুখে কমিশনের নয়া ফরমান: বুথে যাওয়ার আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা
ছবি: সংগৃহীত

প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে প্রিসাইডিং অফিসারদের জন্য এক নজিরবিহীন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবার থেকে বুথে ভোট গ্রহণ করতে যাওয়ার আগে সংশ্লিষ্ট অফিসারদের দিতে হবে বিশেষ মুচলেকা। কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোট কেন্দ্রে রওনা হওয়ার ঠিক আগে অফিসারদের ২০ থেকে ৩০ মিনিটের একটি বিশেষ ব্রিফিং বা শেষ মুহূর্তের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর একটি নির্দিষ্ট ফর্মে স্বাক্ষর করে তাঁদের জানাতে হবে যে, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম তাঁরা বুঝে নিয়েছেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও লাভ করেছেন। কমিশনের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সই বা মুচলেকা নেওয়ার সিদ্ধান্ত।


তবে কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে শিক্ষা ও প্রশাসনিক মহলে জোর বিতর্ক দানা বেঁধেছে। বিএলও ঐক্যমঞ্চ এই মুচলেকা দেওয়ার যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে, প্রিসাইডিং অফিসাররা যখন দায়িত্ব বুঝে নিয়ে রওনা দেন, তখন নিয়ম মেনেই সই করেন। তার ওপর আবার নতুন করে 'মুচলেকা' নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মূলত শেষ মুহূর্তের এই প্রশিক্ষণ এবং মুচলেকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়ায় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।


প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিসাইডিং অফিসার হিসেবে অধ্যাপকদের নিয়োগ করা নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কমিশনকে। আদালত স্পষ্ট জানতে চেয়েছিল, কোন যুক্তিতে অধ্যাপকদের এই পদে নিয়োগ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না মেলায় অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে দেয় হাইকোর্ট। তবে জানানো হয়, যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন, তাঁরা স্বেচ্ছায় এই কাজ করতে পারেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার মুচলেকা বিতর্ক নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি করল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews ElectionCommission WESTBENGALELECTION PresidingOfficer

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের মুখে কমিশনের নয়া ফরমান: বুথে যাওয়ার আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে প্রিসাইডিং অফিসারদের জন্য এক নজিরবিহীন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবার থেকে বুথে ভোট গ্রহণ করতে যাওয়ার আগে সংশ্লিষ্ট অফিসারদের দিতে হবে বিশেষ মুচলেকা। কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোট কেন্দ্রে রওনা হওয়ার ঠিক আগে অফিসারদের ২০ থেকে ৩০ মিনিটের একটি বিশেষ ব্রিফিং বা শেষ মুহূর্তের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর একটি নির্দিষ্ট ফর্মে স্বাক্ষর করে তাঁদের জানাতে হবে যে, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম তাঁরা বুঝে নিয়েছেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও লাভ করেছেন। কমিশনের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সই বা মুচলেকা নেওয়ার সিদ্ধান্ত।তবে কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে শিক্ষা ও প্রশাসনিক মহলে জোর বিতর্ক দানা বেঁধেছে। বিএলও ঐক্যমঞ্চ এই মুচলেকা দেওয়ার যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে, প্রিসাইডিং অফিসাররা যখন দায়িত্ব বুঝে নিয়ে রওনা দেন, তখন নিয়ম মেনেই সই করেন। তার ওপর আবার নতুন করে 'মুচলেকা' নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মূলত শেষ মুহূর্তের এই প্রশিক্ষণ এবং মুচলেকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়ায় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিসাইডিং অফিসার হিসেবে অধ্যাপকদের নিয়োগ করা নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কমিশনকে। আদালত স্পষ্ট জানতে চেয়েছিল, কোন যুক্তিতে অধ্যাপকদের এই পদে নিয়োগ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না মেলায় অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে দেয় হাইকোর্ট। তবে জানানো হয়, যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন, তাঁরা স্বেচ্ছায় এই কাজ করতে পারেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার মুচলেকা বিতর্ক নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি করল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার