Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুর্গাপুর স্টেশনে উদ্ধার নগদ ৫০ লক্ষ! রয়েছে বিহার যোগ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬
দুর্গাপুর স্টেশনে উদ্ধার নগদ ৫০ লক্ষ! রয়েছে বিহার যোগ?
FILE IMAGE

দুর্গাপুর: রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। রাজনৈতিক প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই তিলোত্তমার পর এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে উদ্ধার হল বান্ডিল-বান্ডিল নোট! শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনে আরপিএফ-এর হাতে ধরা পড়েন বিহারের দুই যুবক। তাঁদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ৫০ লক্ষ টাকা। নির্বাচনের মুখে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় ফের একবার আন্তঃরাজ্য পাচারচক্রের ছায়া দেখছে প্রশাসন।


রেল পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিহার থেকে আসা একটি ট্রেন থেকে দুর্গাপুর স্টেশনে নামেন গুড্ডু রায় ও তপনকুমার মিত্র নামে দুই যুবক। তাঁদের সঙ্গে থাকা একটি বড় ব্যাগ দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের - ভিতরে থরে থরে সাজানো ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল। উদ্ধার হওয়া এই ৫০ লক্ষ টাকার স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা।


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার থেকে দুর্গাপুরে নামার পর ওই যুবকদের গন্তব্য ছিল হাওড়া। আগামী ২৩ এপ্রিল - প্রথম দফায় ভোট হবে বর্ধমান পশ্চিম বিধানসভাকেন্দ্রে। তার ঠিক আগেই উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কি ভোটের কাজেই ব্যবহার করার জন্য আনা হয়েছিল? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ধৃতদের আজ আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে।


এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় তুলে কটাক্ষ করে বলেন, “বিহার থেকে টাকা এনে এখানে কাজ হাসিল করার চেষ্টা হচ্ছে। কিন্তু, আমাদের প্রশাসন তৎপর। হেলিকপ্টারে করে টাকা আনা হচ্ছে, মানুষ সব দেখছে।” অন্যদিকে, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে আছে। তাই, এসব অভিযোগের কোনও ভিত্তি নেই।


উল্লেখ্য, কলকাতার বালিগঞ্জে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া, জয়নগরে ৪ লক্ষ এবং খানাকুলে ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। রাজ্যে শান্তি বজায় রাখতে এবং কালো টাকার ব্যবহার রুখতে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

বিষয় : 2026Election Arrested DurgapurNews cashrecovery biharyouth

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দুর্গাপুর স্টেশনে উদ্ধার নগদ ৫০ লক্ষ! রয়েছে বিহার যোগ?

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
দুর্গাপুর: রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। রাজনৈতিক প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই তিলোত্তমার পর এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে উদ্ধার হল বান্ডিল-বান্ডিল নোট! শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনে আরপিএফ-এর হাতে ধরা পড়েন বিহারের দুই যুবক। তাঁদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ৫০ লক্ষ টাকা। নির্বাচনের মুখে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় ফের একবার আন্তঃরাজ্য পাচারচক্রের ছায়া দেখছে প্রশাসন।রেল পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিহার থেকে আসা একটি ট্রেন থেকে দুর্গাপুর স্টেশনে নামেন গুড্ডু রায় ও তপনকুমার মিত্র নামে দুই যুবক। তাঁদের সঙ্গে থাকা একটি বড় ব্যাগ দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের - ভিতরে থরে থরে সাজানো ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল। উদ্ধার হওয়া এই ৫০ লক্ষ টাকার স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার থেকে দুর্গাপুরে নামার পর ওই যুবকদের গন্তব্য ছিল হাওড়া। আগামী ২৩ এপ্রিল - প্রথম দফায় ভোট হবে বর্ধমান পশ্চিম বিধানসভাকেন্দ্রে। তার ঠিক আগেই উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কি ভোটের কাজেই ব্যবহার করার জন্য আনা হয়েছিল? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ধৃতদের আজ আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে।এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় তুলে কটাক্ষ করে বলেন, “বিহার থেকে টাকা এনে এখানে কাজ হাসিল করার চেষ্টা হচ্ছে। কিন্তু, আমাদের প্রশাসন তৎপর। হেলিকপ্টারে করে টাকা আনা হচ্ছে, মানুষ সব দেখছে।” অন্যদিকে, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে আছে। তাই, এসব অভিযোগের কোনও ভিত্তি নেই।উল্লেখ্য, কলকাতার বালিগঞ্জে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া, জয়নগরে ৪ লক্ষ এবং খানাকুলে ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। রাজ্যে শান্তি বজায় রাখতে এবং কালো টাকার ব্যবহার রুখতে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার