Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেলডাঙাকাণ্ডে আদালতে ধাক্কা NIA-র! ৯০ দিনেও নেই চার্জশিট, জেল থেকে মুক্তি পাচ্ছেন ১৫ অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬
বেলডাঙাকাণ্ডে আদালতে ধাক্কা NIA-র! ৯০ দিনেও নেই চার্জশিট, জেল থেকে মুক্তি পাচ্ছেন ১৫ অভিযুক্ত
ছবি সংগৃহীত

কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় সাময়িক ধাক্কা খেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তভার হাতে নেওয়ার ৯০ দিন পার হয়ে গেলেও আদালতে চার্জশিট জমা দিতে ব্যর্থ হল তারা। আর, সেই ‘ব্যর্থতা’র সুযোগেই শনিবার এনআইএ-র বিশেষ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন বেলডাঙাকাণ্ডের ধৃত ১৫ জন অভিযুক্ত।

আইন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট বা তদন্তের প্রামাণ্য রিপোর্ট পেশ করতে না পারায় এই জামিন মঞ্জুর করেছেন বিচারক। ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে ১৫ জনের জামিন হলেও, বাকি ২০ জন এখনও জেল হেফাজতেই থাকছেন। আদালত সূত্রে খবর, তদন্তের অগ্রগতি নিয়ে শনিবার এনআইএ আধিকারিকদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি!


মুক্তি পেলেও অভিযুক্তদের জন্য কড়া বিধিনিষেধ আরোপ করেছে আদালত। যথা - জামিন পাওয়া ১৫ জন আপাতত কলকাতা পুরনিগম এলাকার বাইরে যেতে পারবেন না। মামলার প্রতিটি শুনানিতে সশরীরে আদালতে উপস্থিত থাকাটা তাঁদের জন্য বাধ্যতামূলক। সেইসঙ্গে, অভিযুক্তদের গতিবিধির উপর কড়া নজর রাখবে পুলিশ ও প্রশাসন।

গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙা। দফায় দফায় ভাঙচুর, রেল অবরোধ এবং সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে তোলপাড় হয় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে সেই সংক্রান্ত মামলার তদন্তভার নেয় এনআইএ। তদন্তের শুরুতে কেস ডায়ারি হাতে না পাওয়া এবং অভিযুক্তদের আদালতে পেশ করা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘ টালবাহানা চলে।


অবশেষে এনআইএ কেস ডায়ারি হাতে পেলেও, তিনমাস সময়সীমার মধ্যে চার্জশিট দিতে না পারায় তদন্তের স্বচ্ছতা ও গতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

বিষয় : BreakingNews westbengalpolice beldangacase niacoart

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বেলডাঙাকাণ্ডে আদালতে ধাক্কা NIA-র! ৯০ দিনেও নেই চার্জশিট, জেল থেকে মুক্তি পাচ্ছেন ১৫ অভিযুক্ত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় সাময়িক ধাক্কা খেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তভার হাতে নেওয়ার ৯০ দিন পার হয়ে গেলেও আদালতে চার্জশিট জমা দিতে ব্যর্থ হল তারা। আর, সেই ‘ব্যর্থতা’র সুযোগেই শনিবার এনআইএ-র বিশেষ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন বেলডাঙাকাণ্ডের ধৃত ১৫ জন অভিযুক্ত।আইন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট বা তদন্তের প্রামাণ্য রিপোর্ট পেশ করতে না পারায় এই জামিন মঞ্জুর করেছেন বিচারক। ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে ১৫ জনের জামিন হলেও, বাকি ২০ জন এখনও জেল হেফাজতেই থাকছেন। আদালত সূত্রে খবর, তদন্তের অগ্রগতি নিয়ে শনিবার এনআইএ আধিকারিকদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি!মুক্তি পেলেও অভিযুক্তদের জন্য কড়া বিধিনিষেধ আরোপ করেছে আদালত। যথা - জামিন পাওয়া ১৫ জন আপাতত কলকাতা পুরনিগম এলাকার বাইরে যেতে পারবেন না। মামলার প্রতিটি শুনানিতে সশরীরে আদালতে উপস্থিত থাকাটা তাঁদের জন্য বাধ্যতামূলক। সেইসঙ্গে, অভিযুক্তদের গতিবিধির উপর কড়া নজর রাখবে পুলিশ ও প্রশাসন।গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙা। দফায় দফায় ভাঙচুর, রেল অবরোধ এবং সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে তোলপাড় হয় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে সেই সংক্রান্ত মামলার তদন্তভার নেয় এনআইএ। তদন্তের শুরুতে কেস ডায়ারি হাতে না পাওয়া এবং অভিযুক্তদের আদালতে পেশ করা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘ টালবাহানা চলে।অবশেষে এনআইএ কেস ডায়ারি হাতে পেলেও, তিনমাস সময়সীমার মধ্যে চার্জশিট দিতে না পারায় তদন্তের স্বচ্ছতা ও গতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার