Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিজেপির বিভ্রাট! যুবদের হাতে লিয়েন্ডাররা তুলে দিলেন ‘মাতৃশক্তি’ কার্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬
বিজেপির বিভ্রাট! যুবদের হাতে লিয়েন্ডাররা তুলে দিলেন ‘মাতৃশক্তি’ কার্ড
ছবি সংগৃহীত

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে প্রচারে চমক দিতে গিয়ে খেই হারিয়ে ফেলল বঙ্গ বিজেপি? যুবকদের কর্মসংস্থানের কার্ড বিলি করতে গিয়ে তাঁদের হাতেই কিনা ধরিয়ে দেওয়া হল মহিলাদের জন্য বরাদ্দ ‘মাতৃশক্তি কার্ড’! বৃহস্পতিবার কলকাতায় লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বিজেপির এক মেগা কর্মসূচি ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, এই ‘ভুল’ বুঝতে পেরেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া থেকে সেই ছবিও মুছে ফেলেছে গেরুয়া শিবির!

বিজেপির নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য ‘মাতৃশক্তি’ এবং বেকার যুবকদের জন্য ‘যুবশক্তি’ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুধবার মাতৃশক্তি কার্ড প্রকাশের পর বৃহস্পতিবার ছিল ‘যুবশক্তি ভরসা কার্ড’ বিলির অনুষ্ঠান। টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও বক্সার বিজেন্দ্র সিং যখন যুবকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, তখনই দেখা যায় কিছু কার্ডের উপর ‘মাতৃশক্তি’ লেখা রয়েছে! তৃণমূলের দাবি, আগের দিনের পড়ে থাকা কার্ডই এদিন যুবকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে!


এই ঘটনা হাতিয়ার করে আসরে নেমেছে ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে বিজেপিকে ‘জুমলা’র দল বলে কটাক্ষ করে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেন যে - বিজেপি আসলে ঠগবাজ আর প্রতারকদের আস্তানা। শাসকদলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রী প্রকল্পের অনুকরণ করতে গিয়েই এই ল্যাজেগোবরে অবস্থা হয়েছে বিজেপির! নকল করতে গেলেও যে বুদ্ধি লাগে, এই ঘটনা তারই প্রমাণ।

তৃণমূলের এই বিদ্রুপ অবশ্য আমল দিতে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার সরাসরি তোপ দেগে বলেন, “আমাদের কর্মসূচিতে আমরা কী বিলি করব, সেটা আমাদের দলীয় ব্যাপার। তৃণমূল কি এখন আমাদের ‘ফলো’ করতে শুরু করেছে? বিজেপির কার্ড বিলি নিয়ে কথা বলার ওরা কে? কাল যদি আমরা পড়ুয়াদের টেস্ট পেপার বিলি করি, সেটা নিয়েও কি ওরা বিতর্ক করবে?”


ভোটের লড়াই এখন আক্ষরিক অর্থেই ‘প্রকল্প-যুদ্ধে’ পরিণত হয়েছে। একদিকে তৃণমূলের পুরনো ও পরীক্ষিত প্রকল্প, অন্যদিকে বিজেপির নতুন প্রতিশ্রুতি। তবে, লিয়েন্ডারদের হাত দিয়ে দেওয়া এই ‘ভুল’ কার্ড যে নির্বাচনের আগে শাসকদলকে বড়সড় রাজনৈতিক অস্ত্র জুগিয়ে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিষয় : BJP WestBengalElection TMC WestBengalPolitics yuvashakti

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিজেপির বিভ্রাট! যুবদের হাতে লিয়েন্ডাররা তুলে দিলেন ‘মাতৃশক্তি’ কার্ড

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ছাব্বিশের ভোটের আগে প্রচারে চমক দিতে গিয়ে খেই হারিয়ে ফেলল বঙ্গ বিজেপি? যুবকদের কর্মসংস্থানের কার্ড বিলি করতে গিয়ে তাঁদের হাতেই কিনা ধরিয়ে দেওয়া হল মহিলাদের জন্য বরাদ্দ ‘মাতৃশক্তি কার্ড’! বৃহস্পতিবার কলকাতায় লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বিজেপির এক মেগা কর্মসূচি ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, এই ‘ভুল’ বুঝতে পেরেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া থেকে সেই ছবিও মুছে ফেলেছে গেরুয়া শিবির!বিজেপির নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য ‘মাতৃশক্তি’ এবং বেকার যুবকদের জন্য ‘যুবশক্তি’ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুধবার মাতৃশক্তি কার্ড প্রকাশের পর বৃহস্পতিবার ছিল ‘যুবশক্তি ভরসা কার্ড’ বিলির অনুষ্ঠান। টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও বক্সার বিজেন্দ্র সিং যখন যুবকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, তখনই দেখা যায় কিছু কার্ডের উপর ‘মাতৃশক্তি’ লেখা রয়েছে! তৃণমূলের দাবি, আগের দিনের পড়ে থাকা কার্ডই এদিন যুবকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে!এই ঘটনা হাতিয়ার করে আসরে নেমেছে ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে বিজেপিকে ‘জুমলা’র দল বলে কটাক্ষ করে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেন যে - বিজেপি আসলে ঠগবাজ আর প্রতারকদের আস্তানা। শাসকদলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রী প্রকল্পের অনুকরণ করতে গিয়েই এই ল্যাজেগোবরে অবস্থা হয়েছে বিজেপির! নকল করতে গেলেও যে বুদ্ধি লাগে, এই ঘটনা তারই প্রমাণ।তৃণমূলের এই বিদ্রুপ অবশ্য আমল দিতে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার সরাসরি তোপ দেগে বলেন, “আমাদের কর্মসূচিতে আমরা কী বিলি করব, সেটা আমাদের দলীয় ব্যাপার। তৃণমূল কি এখন আমাদের ‘ফলো’ করতে শুরু করেছে? বিজেপির কার্ড বিলি নিয়ে কথা বলার ওরা কে? কাল যদি আমরা পড়ুয়াদের টেস্ট পেপার বিলি করি, সেটা নিয়েও কি ওরা বিতর্ক করবে?”ভোটের লড়াই এখন আক্ষরিক অর্থেই ‘প্রকল্প-যুদ্ধে’ পরিণত হয়েছে। একদিকে তৃণমূলের পুরনো ও পরীক্ষিত প্রকল্প, অন্যদিকে বিজেপির নতুন প্রতিশ্রুতি। তবে, লিয়েন্ডারদের হাত দিয়ে দেওয়া এই ‘ভুল’ কার্ড যে নির্বাচনের আগে শাসকদলকে বড়সড় রাজনৈতিক অস্ত্র জুগিয়ে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার