Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বহরমপুরে বিজেপি প্রার্থীর প্রচারের মাঝেই অসুস্থ মিঠুন! তড়িঘড়ি ফিরলেন কলকাতায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬
বহরমপুরে বিজেপি প্রার্থীর প্রচারের মাঝেই অসুস্থ মিঠুন! তড়িঘড়ি ফিরলেন কলকাতায়
ছবি সংগৃহীত

বহরমপুর: মুর্শিদাবাদের হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে চরম বিপত্তি। রোড শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রচণ্ড দাবদাহ ও শারীরিক অস্বস্তির কারণে কর্মসূচির মাঝপথেই তাঁকে বিশ্রাম নিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি বিচার করে এদিন ‘মহাগুরু’কে ছাড়াই প্রচার শেষ করেন বিজেপি প্রার্থী সুব্রত মিত্র।

বৃহস্পতিবার বহরমপুর গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনে থেকে বিজেপির এই মেগা রোড-শো শুরু হয়েছিল। সুব্রত মিত্রের সমর্থনে মিঠুন চক্রবর্তীকে দেখতে রাস্তার দু'ধারে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু, মিছিলটি নতুন বাজার এলাকায় পৌঁছতেই ছন্দপতন ঘটে। বিজেপি সূত্রের খবর, গরমে চরম অস্বস্তি বোধ করতে থাকেন মিঠুন। প্রাথমিক চিকিৎসার পর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।


মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে মাঠ ছাড়লেও কর্মসূচি বাতিল করেননি বিজেপি প্রার্থী সুব্রত মিত্র ও স্থানীয় কর্মীরা। খাগড়া চৌরাস্তার দিকে নির্দিষ্ট সূচি মেনেই এগিয়ে যায় মিছিল। তবে, মহাগুরুকে চোখের সামনে থেকেও বেশিক্ষণ না দেখতে পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়ে জনতা।


বহরমপুর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই হাড্ডাহাড্ডি। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিজেপির বাজি সুব্রত মিত্র। অন্যদিকে, তৃণমূলের হয়ে লড়ছেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এই ত্রিমুখী লড়াইয়ে মিঠুন চক্রবর্তীর গ্ল্যামার হাতিয়ার করে ভোটারদের মন জয় করতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু, মাঝপথে অভিনেতার এই অসুস্থতা প্রচারের শেষ লগ্নে কিছুটা হলেও ধাক্কা দিল বিজেপিকে।

বিষয় : BJP ROADSHOW mithunchakraborty illness

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বহরমপুরে বিজেপি প্রার্থীর প্রচারের মাঝেই অসুস্থ মিঠুন! তড়িঘড়ি ফিরলেন কলকাতায়

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
বহরমপুর: মুর্শিদাবাদের হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে চরম বিপত্তি। রোড শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রচণ্ড দাবদাহ ও শারীরিক অস্বস্তির কারণে কর্মসূচির মাঝপথেই তাঁকে বিশ্রাম নিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি বিচার করে এদিন ‘মহাগুরু’কে ছাড়াই প্রচার শেষ করেন বিজেপি প্রার্থী সুব্রত মিত্র।বৃহস্পতিবার বহরমপুর গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনে থেকে বিজেপির এই মেগা রোড-শো শুরু হয়েছিল। সুব্রত মিত্রের সমর্থনে মিঠুন চক্রবর্তীকে দেখতে রাস্তার দু'ধারে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু, মিছিলটি নতুন বাজার এলাকায় পৌঁছতেই ছন্দপতন ঘটে। বিজেপি সূত্রের খবর, গরমে চরম অস্বস্তি বোধ করতে থাকেন মিঠুন। প্রাথমিক চিকিৎসার পর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে মাঠ ছাড়লেও কর্মসূচি বাতিল করেননি বিজেপি প্রার্থী সুব্রত মিত্র ও স্থানীয় কর্মীরা। খাগড়া চৌরাস্তার দিকে নির্দিষ্ট সূচি মেনেই এগিয়ে যায় মিছিল। তবে, মহাগুরুকে চোখের সামনে থেকেও বেশিক্ষণ না দেখতে পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়ে জনতা।বহরমপুর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই হাড্ডাহাড্ডি। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিজেপির বাজি সুব্রত মিত্র। অন্যদিকে, তৃণমূলের হয়ে লড়ছেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এই ত্রিমুখী লড়াইয়ে মিঠুন চক্রবর্তীর গ্ল্যামার হাতিয়ার করে ভোটারদের মন জয় করতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু, মাঝপথে অভিনেতার এই অসুস্থতা প্রচারের শেষ লগ্নে কিছুটা হলেও ধাক্কা দিল বিজেপিকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার