Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"তৃণমূল এমন ভিডিয়ো অনেক বানাতে পারে!" হুমায়ুনের '১০০০ কোটির ডিল' নিয়ে মুখ খুললেন শাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬
"তৃণমূল এমন ভিডিয়ো অনেক বানাতে পারে!" হুমায়ুনের '১০০০ কোটির ডিল' নিয়ে মুখ খুললেন শাহ

কলকাতা:  বিধানসভা ভোটের মুখে বাংলায় যখন '১,০০০ কোটির ডিল' নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ভিডিয়ো ঘিরে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির অভিযোগ তুলেছিল, তা কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। শাহের সাফ কথা, "তৃণমূল এমন ভিডিয়ো অনেক বানাতে পারে!"




বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস একটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করেছিল, বিজেপিকে সুবিধা করে দিতে এবং সংখ্যালঘু ভোট ভাঙতে হুমায়ুন কবীরের সঙ্গে ১,০০০ কোটি টাকার 'ডিল' হয়েছে গেরুয়া শিবিরের। শুক্রবার কলকাতায় সংকল্পপত্র প্রকাশের অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে শাহ সরাসরি ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক মহলের মতে, ভিডিয়োটিকে 'ফেক' বা সাজানো ইঙ্গিত করে কৌশলে হুমায়ুনের পাশে দাঁড়িয়ে তৃণমূলের দিকেই বল ঠেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।




হুমায়ুন কবীরের দলের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই - একথা স্পষ্ট করার পাশাপাশি শাহ কড়া ভাষায় জানান, বিজেপি কোনওভাবেই বাবরি মসজিদের সমর্থকদের পাশে নেই। শাহের কথায়, "যারা বাবরি মসজিদ বানায়, তাঁদের সমর্থন করার থেকে আরও ২০ বছর বিরোধী আসনে থাকা ভালো।" তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে প্রযুক্তির অপব্যবহার করে এমন ভিডিয়ো বানাচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।




ভিডিয়ো বিতর্কের মাঝেই এদিন বিজেপির সংকল্পপত্রে বাংলার মহিলাদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেন শাহ। মাসিক ৩ হাজার টাকা ভাতা থেকে শুরু করে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ - মহিলা ভোটব্যাঙ্ক টানতে শাহকে এদিন কার্যত 'কল্পতরু' রূপেই দেখা গিয়েছে!




হুমায়ুন কবীরের ভিডিয়ো নিয়ে শাহের এই মন্তব্য বাংলার রাজনৈতিক সমীকরণকে নতুন কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার। তৃণমূলের প্রকাশ করা ভিডিয়োটি কি সত্যিই তৃণমূলের 'তৈরি', নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনও 'হিডেন স্টোরি'? সেই জল্পনাই এখন তুঙ্গে।

বিষয় : WestBengalElection HUMAUNKABIR amitshah

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


"তৃণমূল এমন ভিডিয়ো অনেক বানাতে পারে!" হুমায়ুনের '১০০০ কোটির ডিল' নিয়ে মুখ খুললেন শাহ

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা:  বিধানসভা ভোটের মুখে বাংলায় যখন '১,০০০ কোটির ডিল' নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ভিডিয়ো ঘিরে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির অভিযোগ তুলেছিল, তা কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। শাহের সাফ কথা, "তৃণমূল এমন ভিডিয়ো অনেক বানাতে পারে!"বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস একটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করেছিল, বিজেপিকে সুবিধা করে দিতে এবং সংখ্যালঘু ভোট ভাঙতে হুমায়ুন কবীরের সঙ্গে ১,০০০ কোটি টাকার 'ডিল' হয়েছে গেরুয়া শিবিরের। শুক্রবার কলকাতায় সংকল্পপত্র প্রকাশের অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে শাহ সরাসরি ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক মহলের মতে, ভিডিয়োটিকে 'ফেক' বা সাজানো ইঙ্গিত করে কৌশলে হুমায়ুনের পাশে দাঁড়িয়ে তৃণমূলের দিকেই বল ঠেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।হুমায়ুন কবীরের দলের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই - একথা স্পষ্ট করার পাশাপাশি শাহ কড়া ভাষায় জানান, বিজেপি কোনওভাবেই বাবরি মসজিদের সমর্থকদের পাশে নেই। শাহের কথায়, "যারা বাবরি মসজিদ বানায়, তাঁদের সমর্থন করার থেকে আরও ২০ বছর বিরোধী আসনে থাকা ভালো।" তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে প্রযুক্তির অপব্যবহার করে এমন ভিডিয়ো বানাচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।ভিডিয়ো বিতর্কের মাঝেই এদিন বিজেপির সংকল্পপত্রে বাংলার মহিলাদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেন শাহ। মাসিক ৩ হাজার টাকা ভাতা থেকে শুরু করে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ - মহিলা ভোটব্যাঙ্ক টানতে শাহকে এদিন কার্যত 'কল্পতরু' রূপেই দেখা গিয়েছে!হুমায়ুন কবীরের ভিডিয়ো নিয়ে শাহের এই মন্তব্য বাংলার রাজনৈতিক সমীকরণকে নতুন কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার। তৃণমূলের প্রকাশ করা ভিডিয়োটি কি সত্যিই তৃণমূলের 'তৈরি', নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনও 'হিডেন স্টোরি'? সেই জল্পনাই এখন তুঙ্গে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার