Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আম আদমি পার্টিতে যবনিকা? ‘জেন জি’দের নিয়ে নতুন দল গড়ার পথে রাঘব চাড্ডা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬
আম আদমি পার্টিতে যবনিকা? ‘জেন জি’দের নিয়ে নতুন দল গড়ার পথে রাঘব চাড্ডা!
ছবি: সংগৃহীত

অরবিন্দ কেজরিওয়ালের একসময়ের ছায়াসঙ্গী রাঘব চাড্ডাকে নিয়ে জাতীয় রাজনীতিতে এখন তোলপাড়। ‘আপ’ (AAP)-এর সঙ্গে তাঁর দূরত্ব যে যোজন যোজন বেড়ে গিয়েছে, তা এখন আর গোপন নেই। কিন্তু প্রশ্ন হলো, এরপর কী? তিনি কি বিজেপিতে যাচ্ছেন, নাকি অন্য কোনও বড় চমক অপেক্ষা করছে?




সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাঘবের এক সমর্থক দাবি করেন, এই মুহূর্তে অন্য কোনও দলে যোগ দিলে রাঘব তাঁর জনপ্রিয়তা হারাতে পারেন। বরং দেশের তরুণ প্রজন্মের পালস বুঝে তাঁর উচিত নিজের একটি আলাদা দল গঠন করা। এমনকি সেই দলের নাম ‘জেন জি পার্টি’ (Gen Z Party) রাখার প্রস্তাবও দেন ওই সমর্থক। চমকপ্রদভাবে, রাঘব সেই পোস্টে উত্তর দিয়েছেন— ‘Interesting thought’ অর্থাৎ ‘বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা’। আর তাঁর এই ছোট মন্তব্যই উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক দলের জল্পনা।




আম আদমি পার্টির দাবি, রাঘব ইতিমধ্যেই বিজেপির সঙ্গে কথা পাকা করে ফেলেছেন। তবে রাঘব ঘনিষ্ঠ মহলের মতে, এখনই তিনি বিজেপিতে যাচ্ছেন না। রাজ্যসভার সাংসদ হিসেবে হাতে থাকা আরও দু’বছর মেয়াদে তিনি দলের অন্দরে থেকেই সরব হতে চান। অনেকটা স্বাতী মালিওয়ালের ভঙ্গিতেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন তিনি।




রাঘব চাড্ডা সাফ জানিয়েছেন, সাধারণ মানুষের কথা বলা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ তিনি বারবার করবেন। তাঁর প্রশ্ন, “মানুষের পাশে দাঁড়ালে আম আদমি পার্টির সমস্যা ঠিক কোথায়?” স্পষ্ট বার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন, তাঁকে হয়তো সাময়িকভাবে নীরব রাখা যাবে, কিন্তু লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে না।

তরুণ প্রজন্মের জনপ্রিয় এই নেতার ‘জেন জি পার্টি’ কি সত্যি বাস্তব হতে চলেছে? নাকি শেষ পর্যন্ত পদ্ম শিবিরেই নাম লেখাবেন তিনি? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।

বিষয় : INDIANPOLITICS AAP raghavchadda genzparty newpoliticalparty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আম আদমি পার্টিতে যবনিকা? ‘জেন জি’দের নিয়ে নতুন দল গড়ার পথে রাঘব চাড্ডা!

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
অরবিন্দ কেজরিওয়ালের একসময়ের ছায়াসঙ্গী রাঘব চাড্ডাকে নিয়ে জাতীয় রাজনীতিতে এখন তোলপাড়। ‘আপ’ (AAP)-এর সঙ্গে তাঁর দূরত্ব যে যোজন যোজন বেড়ে গিয়েছে, তা এখন আর গোপন নেই। কিন্তু প্রশ্ন হলো, এরপর কী? তিনি কি বিজেপিতে যাচ্ছেন, নাকি অন্য কোনও বড় চমক অপেক্ষা করছে?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাঘবের এক সমর্থক দাবি করেন, এই মুহূর্তে অন্য কোনও দলে যোগ দিলে রাঘব তাঁর জনপ্রিয়তা হারাতে পারেন। বরং দেশের তরুণ প্রজন্মের পালস বুঝে তাঁর উচিত নিজের একটি আলাদা দল গঠন করা। এমনকি সেই দলের নাম ‘জেন জি পার্টি’ (Gen Z Party) রাখার প্রস্তাবও দেন ওই সমর্থক। চমকপ্রদভাবে, রাঘব সেই পোস্টে উত্তর দিয়েছেন— ‘Interesting thought’ অর্থাৎ ‘বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা’। আর তাঁর এই ছোট মন্তব্যই উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক দলের জল্পনা।আম আদমি পার্টির দাবি, রাঘব ইতিমধ্যেই বিজেপির সঙ্গে কথা পাকা করে ফেলেছেন। তবে রাঘব ঘনিষ্ঠ মহলের মতে, এখনই তিনি বিজেপিতে যাচ্ছেন না। রাজ্যসভার সাংসদ হিসেবে হাতে থাকা আরও দু’বছর মেয়াদে তিনি দলের অন্দরে থেকেই সরব হতে চান। অনেকটা স্বাতী মালিওয়ালের ভঙ্গিতেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন তিনি।রাঘব চাড্ডা সাফ জানিয়েছেন, সাধারণ মানুষের কথা বলা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ তিনি বারবার করবেন। তাঁর প্রশ্ন, “মানুষের পাশে দাঁড়ালে আম আদমি পার্টির সমস্যা ঠিক কোথায়?” স্পষ্ট বার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন, তাঁকে হয়তো সাময়িকভাবে নীরব রাখা যাবে, কিন্তু লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে না।তরুণ প্রজন্মের জনপ্রিয় এই নেতার ‘জেন জি পার্টি’ কি সত্যি বাস্তব হতে চলেছে? নাকি শেষ পর্যন্ত পদ্ম শিবিরেই নাম লেখাবেন তিনি? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার