Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী: কনভয়ে ট্রাকের ধাক্কা, নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী: কনভয়ে ট্রাকের ধাক্কা, নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন
ছবি: সংগৃহীত

বহরমপুর: ভোটের আবহে বহরমপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। বুধবার সন্ধ্যায় কান্দি থেকে নির্বাচনী প্রচার সেরে বহরমপুর ফেরার পথে জীবন্তী এলাকায় তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক ট্রাকটি পিছন থেকে এসে কনভয়ের গাড়িতে ধাক্কা দিলে সেটিতে থাকা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন অধীর চৌধুরী নিজে, কারণ দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির ঠিক পরের গাড়িতেই তিনি সওয়ার ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে এবং অধীর চৌধুরীর মতো একজন হেভিওয়েট প্রার্থীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।


ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস শিবির। অভিযোগ উঠেছে যে, দুর্ঘটনার খবর স্থানীয় থানায় তৎক্ষণাৎ জানানো হলেও প্রায় আধ ঘণ্টা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। যেখানে প্রার্থীর যাতায়াতের সমস্ত রুট ম্যাপ আগেভাগেই পুলিশকে দেওয়া থাকে, সেখানে থানার খুব কাছে দুর্ঘটনা ঘটা সত্ত্বেও কেন এই বিলম্ব, তা নিয়ে প্রশ্ন তুলছে হাত শিবির। এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলেও, ২৫ বছরের সাংসদ তথা কংগ্রেসের তারকা প্রচারকের নিরাপত্তা নিয়ে বিতর্ক আপাতত থামছে না।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics Election2026 AdhirChowdhury

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী: কনভয়ে ট্রাকের ধাক্কা, নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
বহরমপুর: ভোটের আবহে বহরমপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। বুধবার সন্ধ্যায় কান্দি থেকে নির্বাচনী প্রচার সেরে বহরমপুর ফেরার পথে জীবন্তী এলাকায় তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক ট্রাকটি পিছন থেকে এসে কনভয়ের গাড়িতে ধাক্কা দিলে সেটিতে থাকা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন অধীর চৌধুরী নিজে, কারণ দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির ঠিক পরের গাড়িতেই তিনি সওয়ার ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে এবং অধীর চৌধুরীর মতো একজন হেভিওয়েট প্রার্থীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস শিবির। অভিযোগ উঠেছে যে, দুর্ঘটনার খবর স্থানীয় থানায় তৎক্ষণাৎ জানানো হলেও প্রায় আধ ঘণ্টা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। যেখানে প্রার্থীর যাতায়াতের সমস্ত রুট ম্যাপ আগেভাগেই পুলিশকে দেওয়া থাকে, সেখানে থানার খুব কাছে দুর্ঘটনা ঘটা সত্ত্বেও কেন এই বিলম্ব, তা নিয়ে প্রশ্ন তুলছে হাত শিবির। এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলেও, ২৫ বছরের সাংসদ তথা কংগ্রেসের তারকা প্রচারকের নিরাপত্তা নিয়ে বিতর্ক আপাতত থামছে না।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার