Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেহালায় ধুন্ধুমার! রণক্ষেত্র পর্ণশ্রী থানা, রত্নার ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির ইন্দ্রনীলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬
বেহালায় ধুন্ধুমার! রণক্ষেত্র পর্ণশ্রী থানা, রত্নার ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির ইন্দ্রনীলের
ছবি- সংগৃহীত

কলকাতা: ভোটের মুখে অগ্নিগর্ভ দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পর্ণশ্রী এলাকা। ঘটনার প্রতিবাদে পর্ণশ্রী থানার ভিতরেই ধরনায় বসে পড়েন স্থানীয় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। অন্যদিকে, থানার বাইরে পাল্টা স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে থানা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।


বিজেপির অভিযোগ, রবিবার তাদের নির্বাচনী কার্যালয়ে জোর করে পোস্টার সাঁটাতে আসে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি কর্মীরা বাধা দিলে পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর পোস্টার ও হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়। ইন্দ্রনীল খাঁর দাবি, "পরাজয় নিশ্চিত জেনে বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায় গুন্ডাবাহিনী নামিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন।"


ঘটনার পর সস্ত্রীক পর্ণশ্রী থানায় পৌঁছন ইন্দ্রনীল খাঁ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি থানার ভেতরেই অবস্থানে বসেন। বিজেপি প্রার্থীর দাবি, সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কারা এই তাণ্ডব চালিয়েছে। তবুও পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয় গেরুয়া শিবির।


তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি হারবে জেনেই নাটক করছে। থানার ভিতর যখন বিজেপি প্রার্থী ধরনায় বসেছিলেন, তখন থানার বাইরে কয়েকশো তৃণমূল কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

বিষয় : POLITICAL CHAOS BEHALAPOLITICS BJPOFFICE RATNACHATERJEE POLICESTATIONPROTEST

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বেহালায় ধুন্ধুমার! রণক্ষেত্র পর্ণশ্রী থানা, রত্নার ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির ইন্দ্রনীলের

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ভোটের মুখে অগ্নিগর্ভ দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পর্ণশ্রী এলাকা। ঘটনার প্রতিবাদে পর্ণশ্রী থানার ভিতরেই ধরনায় বসে পড়েন স্থানীয় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। অন্যদিকে, থানার বাইরে পাল্টা স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে থানা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।বিজেপির অভিযোগ, রবিবার তাদের নির্বাচনী কার্যালয়ে জোর করে পোস্টার সাঁটাতে আসে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি কর্মীরা বাধা দিলে পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর পোস্টার ও হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়। ইন্দ্রনীল খাঁর দাবি, "পরাজয় নিশ্চিত জেনে বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায় গুন্ডাবাহিনী নামিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন।"ঘটনার পর সস্ত্রীক পর্ণশ্রী থানায় পৌঁছন ইন্দ্রনীল খাঁ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি থানার ভেতরেই অবস্থানে বসেন। বিজেপি প্রার্থীর দাবি, সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কারা এই তাণ্ডব চালিয়েছে। তবুও পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয় গেরুয়া শিবির।তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি হারবে জেনেই নাটক করছে। থানার ভিতর যখন বিজেপি প্রার্থী ধরনায় বসেছিলেন, তখন থানার বাইরে কয়েকশো তৃণমূল কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার