Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আড়াই ঘণ্টা পর থানা থেকে বেরোলেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা! প্রযোজনা সংস্থার জবাবে ক্ষুব্ধ ফোরাম, এবার কী পদক্ষেপ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
আড়াই ঘণ্টা পর থানা থেকে বেরোলেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা! প্রযোজনা সংস্থার জবাবে ক্ষুব্ধ ফোরাম, এবার কী পদক্ষেপ?
ছবি- সংগৃহীত

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তে বড় আপডেট সামনে এল। শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় দীর্ঘ আড়াই ঘণ্টার ম্যারাথন প্রক্রিয়া শেষে এফআইআর দায়ের করল আর্টিস্ট ফোরাম। সংগঠনের সদস্যদের সঙ্গে ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং টলিপাড়ার একঝাঁক তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও শান্তিলাল মুখোপাধ্যায়দের চোখেমুখে ছিল কঠোর সঙ্কল্পের ছাপ! তবে কি ‘ম্যাজিক মোমেন্টস’-এর পাঠানো উত্তরে সন্তুষ্ট নয় ফোরাম?


শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় ঢোকেন টলিউডের শীর্ষস্থানীয় শিল্পীরা। পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বিকেল ৫টা নাগাদ যখন তাঁরা বাইরে বেরোন, তখন ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। শিল্পীদের দাবি, গত ২৯ মার্চ তালসারির সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক।


আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, গত ১ এপ্রিল ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে মৃত্যুর কারণ জানতে চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার তারা উত্তর পাঠালেও তাতে সন্তুষ্ট হতে পারেননি ফোরামের সদস্যরা। তাই, তড়িঘড়ি বৈঠকে বসে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়। শান্তিলাল মুখোপাধ্যায় জানান, "সুষ্ঠু তদন্তের দাবিতেই আমরা এফআইআর করেছি। পুলিশের থেকে সবরকম সহযোগিতা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আমাদের আইনজীবীর পরামর্শ মতো যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।"


রাহুলের অকালপ্রয়াণে টলিপাড়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এফআইআর দায়েরের মাধ্যমে তা এক নতুন মাত্রা পেল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এই লড়াই রাহুলের ছেলে সহজের জন্য। এখন প্রশ্ন হল, এফআইআর-এর কপি হাতে পাওয়ার পর পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং প্রযোজনা সংস্থার তরফে নতুন করে কোনও বিবৃতি আসে কিনা? এর উত্তর দেবে সময়। 

বিষয় : priyankasarkar rahulbanerjeedeath artistforum firagainstmagicmoments

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আড়াই ঘণ্টা পর থানা থেকে বেরোলেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা! প্রযোজনা সংস্থার জবাবে ক্ষুব্ধ ফোরাম, এবার কী পদক্ষেপ?

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তে বড় আপডেট সামনে এল। শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় দীর্ঘ আড়াই ঘণ্টার ম্যারাথন প্রক্রিয়া শেষে এফআইআর দায়ের করল আর্টিস্ট ফোরাম। সংগঠনের সদস্যদের সঙ্গে ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং টলিপাড়ার একঝাঁক তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও শান্তিলাল মুখোপাধ্যায়দের চোখেমুখে ছিল কঠোর সঙ্কল্পের ছাপ! তবে কি ‘ম্যাজিক মোমেন্টস’-এর পাঠানো উত্তরে সন্তুষ্ট নয় ফোরাম?শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় ঢোকেন টলিউডের শীর্ষস্থানীয় শিল্পীরা। পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বিকেল ৫টা নাগাদ যখন তাঁরা বাইরে বেরোন, তখন ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। শিল্পীদের দাবি, গত ২৯ মার্চ তালসারির সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক।আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, গত ১ এপ্রিল ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে মৃত্যুর কারণ জানতে চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার তারা উত্তর পাঠালেও তাতে সন্তুষ্ট হতে পারেননি ফোরামের সদস্যরা। তাই, তড়িঘড়ি বৈঠকে বসে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়। শান্তিলাল মুখোপাধ্যায় জানান, "সুষ্ঠু তদন্তের দাবিতেই আমরা এফআইআর করেছি। পুলিশের থেকে সবরকম সহযোগিতা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আমাদের আইনজীবীর পরামর্শ মতো যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।"রাহুলের অকালপ্রয়াণে টলিপাড়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এফআইআর দায়েরের মাধ্যমে তা এক নতুন মাত্রা পেল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এই লড়াই রাহুলের ছেলে সহজের জন্য। এখন প্রশ্ন হল, এফআইআর-এর কপি হাতে পাওয়ার পর পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং প্রযোজনা সংস্থার তরফে নতুন করে কোনও বিবৃতি আসে কিনা? এর উত্তর দেবে সময়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার