কলকাতা: ভোটের আগে রণক্ষেত্র বহরমপুর! অধীর চৌধুরীর গড়ে দাঁড়িয়েই তাঁকে 'গো ব্যাক' স্লোগান আর কালো পতাকা দেখানোর অভিযোগে তুলকালাম বাঁধল মুর্শিদাবাদে। শনিবার সকালে ২১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচার ঘিরে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে প্রচার শুরু করতেই তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কংগ্রেস কর্মীদের পাশাপাশি অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষীদের সঙ্গেও তৃণমূল সমর্থকদের ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, অধীর চৌধুরী বাইরে থেকে 'গুন্ডাবাহিনী' নিয়ে পাড়ায় ঢুকেছেন এবং সাধারণ মানুষই তাঁকে প্রত্যাখ্যান করে 'গো ব্যাক' স্লোগান দিয়েছে।
এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ অধীর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, "হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।" সেই সঙ্গেই শাসকদলকে চরম হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য— তৃণমূল যদি মনে করে রক্তারক্তি ছাড়া ভোট হবে না, তবে তাই হবে!
একদিকে অধীর যখন ১৫ নম্বর ওয়ার্ডে ফের পুরোদমে প্রচার শুরু করেছেন, অন্যদিকে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি— হারের ভয়েই তৃণমূল এখন এসব পথ বেছে নিচ্ছে। সব মিলিয়ে বহরমপুরের মাটি এখন ফুটছে!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন