Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্বপ্নার স্বস্তি: কাটল রেলের ‘নো ডিউস’ জট, রাজগঞ্জে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
স্বপ্নার স্বস্তি: কাটল রেলের ‘নো ডিউস’ জট, রাজগঞ্জে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নে আর বাধা নেই
FILE IMAGE

এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের নির্বাচনে লড়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সোমবার তার অবসান ঘটল। ভারতীয় রেলের পক্ষ থেকে অবশেষে তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর ফলে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার পথ পরিষ্কার হয়ে গেল।


২০২০ সালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে 'স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর' পদে যোগ দিয়েছিলেন স্বপ্না। গত ১৬ মার্চ তিনি রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার আবেদন করেন। তবে গত ৯ মার্চ একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে রেল কর্তৃপক্ষ। রেল তাঁর ইস্তফা মঞ্জুর না করায় এবং এনওসি (NOC) না দেওয়ায় মনোনয়ন জমার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়।


এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন স্বপ্না বর্মন। আদালত রেলকে নির্দেশ দেয় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বপ্নার ইস্তফাপত্র বিবেচনা করতে। অবশেষে সোমবার রেলের পক্ষ থেকে জানানো হয় যে, স্বপ্না নিজের ভুল স্বীকার করে চিঠি দেওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।


আইনি বাধা কাটতেই এখন ফুরফুরে মেজাজে প্রচার চালাচ্ছেন এই তারকা অ্যাথলিট। স্বপ্না নিজে জানিয়েছেন, "নো ডিউস সার্টিফিকেট পেয়ে গিয়েছি, তাই প্রার্থী হতে আর কোনো বাধা নেই। এখন পুরোদমে প্রচার করছি।"


আগামী বুধবার রাজগঞ্জে স্বপ্নার সমর্থনে নির্বাচনী সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সভার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। ঘরের মেয়ের এই আইনি জয় রাজগঞ্জের তৃণমূল শিবিরে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

বিষয় : RAIGANJ Swapna Barman INDIANRAILWAYS ATHLETETOPOLITICIAN NORTHBENGALNEWS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


স্বপ্নার স্বস্তি: কাটল রেলের ‘নো ডিউস’ জট, রাজগঞ্জে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নে আর বাধা নেই

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের নির্বাচনে লড়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সোমবার তার অবসান ঘটল। ভারতীয় রেলের পক্ষ থেকে অবশেষে তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর ফলে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার পথ পরিষ্কার হয়ে গেল।২০২০ সালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে 'স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর' পদে যোগ দিয়েছিলেন স্বপ্না। গত ১৬ মার্চ তিনি রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার আবেদন করেন। তবে গত ৯ মার্চ একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে রেল কর্তৃপক্ষ। রেল তাঁর ইস্তফা মঞ্জুর না করায় এবং এনওসি (NOC) না দেওয়ায় মনোনয়ন জমার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়।এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন স্বপ্না বর্মন। আদালত রেলকে নির্দেশ দেয় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বপ্নার ইস্তফাপত্র বিবেচনা করতে। অবশেষে সোমবার রেলের পক্ষ থেকে জানানো হয় যে, স্বপ্না নিজের ভুল স্বীকার করে চিঠি দেওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।আইনি বাধা কাটতেই এখন ফুরফুরে মেজাজে প্রচার চালাচ্ছেন এই তারকা অ্যাথলিট। স্বপ্না নিজে জানিয়েছেন, "নো ডিউস সার্টিফিকেট পেয়ে গিয়েছি, তাই প্রার্থী হতে আর কোনো বাধা নেই। এখন পুরোদমে প্রচার করছি।"আগামী বুধবার রাজগঞ্জে স্বপ্নার সমর্থনে নির্বাচনী সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সভার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। ঘরের মেয়ের এই আইনি জয় রাজগঞ্জের তৃণমূল শিবিরে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার