Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের বদলাচ্ছে আবহাওয়া! কালবৈশাখীর পরেই কি দহনজ্বালা? জানুন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের লেটেস্ট আপডেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬
ফের বদলাচ্ছে আবহাওয়া! কালবৈশাখীর পরেই কি দহনজ্বালা? জানুন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের লেটেস্ট আপডেট
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে পারদ চড়বার ভ্রুকুটি—রাজ্যের আবহাওয়ায় এখন চরম অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তারপর থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আজ রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সামান্য ঝড়-বৃষ্টি হতে পারে। স্বস্তির খবর হলো, আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।


কিন্তু এই স্বস্তি হবে ক্ষণস্থায়ী। বুধবার থেকে আকাশ পরিষ্কার হতেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যার ফলে তৈরি হবে চরম অস্বস্তিকর পরিস্থিতি।


উত্তরবঙ্গে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে ওপরের পাঁচ জেলায়। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মালদহ-সহ বাকি জেলাগুলিতেও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।

সব মিলিয়ে, বসন্তের শেষে এবার চৈত্র সেল নয়, বরং চৈত্র দহনের দাপট দেখার অপেক্ষায় রাজ্যবাসী। 

বিষয় : WestBengalWeather #KolkataWeather #RainAlert #WestBengal #Kalbaishakhi #WeatherUpdate #StormWarning #SouthBengal #KolkataRain #BengaliNews #WeatherForecast KOLKTATAWEATHER TEMPARATUREHIGH ALIPOREAIROFFICE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফের বদলাচ্ছে আবহাওয়া! কালবৈশাখীর পরেই কি দহনজ্বালা? জানুন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের লেটেস্ট আপডেট

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে পারদ চড়বার ভ্রুকুটি—রাজ্যের আবহাওয়ায় এখন চরম অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তারপর থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সামান্য ঝড়-বৃষ্টি হতে পারে। স্বস্তির খবর হলো, আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।কিন্তু এই স্বস্তি হবে ক্ষণস্থায়ী। বুধবার থেকে আকাশ পরিষ্কার হতেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যার ফলে তৈরি হবে চরম অস্বস্তিকর পরিস্থিতি।উত্তরবঙ্গে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে ওপরের পাঁচ জেলায়। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মালদহ-সহ বাকি জেলাগুলিতেও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।সব মিলিয়ে, বসন্তের শেষে এবার চৈত্র সেল নয়, বরং চৈত্র দহনের দাপট দেখার অপেক্ষায় রাজ্যবাসী। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার